ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ভোটের আগেই পরিচালক রাজ্জাকসহ যারা

ভোটের আগেই পরিচালক রাজ্জাকসহ যারা

জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে বিসিবি নির্বাচনে অংশ নেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। ক্যাটাগরি-১ খুলনা বিভাগ ও জেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বাঁহাতি এই স্পিনার। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হন তিনি। অর্থাৎ খুলনা বিভাগ থেকে বিসিবিতে পরিচালক হয়েই আসছেন রাজ্জাক। গতকাল নির্বাচন কমিশনের দেওয়া তালিকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খুলনার দুজন, সিলেট ও বরিশালের একজন। তবে মনোনয়নপত্র বাতিল না হলে ভোটের মাঠের লড়াইয়ে দেখা যাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগকে।

ক্যাটাগরি-১ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন ২৫ জন কাউন্সিলর। তবে মনোনয়নপত্র জমা দেন ১৮ জন। অর্থাৎ সাতজনই তাদের মনোনয়নপত্র জমা দেননি। এর মধ্যে খুলনা থেকে দুজন, চট্টগ্রাম থেকে একজন, রংপুর থেকে তিনজন, সিলেট থেকে দুজন। এতে করে ভোটের আগেই পরিচালক পদে নির্বাচিত হচ্ছেন তিন বিভাগের চার প্রতিনিধি। অর্থাৎ, খুলনা থেকে রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস ও বরিশাল থেকে মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

তবে কোনো কারণে মনোনয়নপত্র বাতিল না হলে ভোটের মাঠে ঢাকার দুই পরিচালকের জন্য লড়বেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ও সাবেক পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। চট্টগ্রামের দুই পরিচালকের জন্য লড়বেন আহসান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, আসিফ আকবর, মো. শওকত হোসেন। রাজশাহীর একজন পরিচালকের জন্য লড়বেন হাসিবুল আলম, মুহাম্মদ মুখলেসুর রহমান, মো. তওহীদ তারিক খান। আর রংপুরের এক পরিচালকের জন্য লড়বেন এস এম শামস মতিন, মো. হাসানুজ্জামান, মো. নূর-এ-শাহাদাৎ স্বজন ও মো. রেহাতুল ইসলাম খোকা।

অবশ্য ভোটের মাঠে সরব ঢাকার ক্লাব প্রতিনিধিরা। ক্যাটাগরি-২ থেকে মনোনয়নপত্র তুলেছিলেন ৩২ জন কাউন্সিলর। তাদের মধ্যে গতকাল নির্ধারিত সময়েও মনোনয়নপত্র জমা দেননি দুজন। এতে করে সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের লড়াইয়ে দেখা মিলতে পারে ৩০ জনকে। ১০ পরিচালকের জন্য লড়বেন তারা। আর ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালকের জন্য লড়বেন তিনজন। তিনজনের মধ্যে আছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল। আগামী ৬ অক্টোবর হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। আজ মনোনয়নপত্র যাচাই করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর আগামীকাল আপিল গ্রহণ ও শুনানি করবেন তারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X