ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

জ্যোতিদের এবার চ্যালেঞ্জ শ্রীলঙ্কা

জ্যোতিদের এবার চ্যালেঞ্জ শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। এর পর থেকে জয়হীন নিগার সুলতানা জ্যোতিরা। দুটি ম্যাচে মোটামুটি লড়াই জমিয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় জেতা হয়নি তাদের। এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন টাইগ্রেসরা। আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের অর্জন বাড়াতে এই ম্যাচে জিততেই চাইবেন তারা।

বিশ্বকাপে বাংলাদেশের জয় বলতেই পাকিস্তান। নিজেদের প্রথম বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়েছিলেন জ্যোতিরা। এবার দ্বিতীয় বিশ্বকাপেও হারিয়েছেন তারা। আরেকটি জয় মিললেই টুর্নামেন্টের অর্জনের পাল্লা ভারী হবে। সে সুযোগটা শ্রীলঙ্কার বিপক্ষে নিতে পারেন তারা। সঙ্গে কাগজে-কলমে থাকছে সেমির হিসাবও।

নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯ ম্যাচ। এরই মধ্যে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি রয়েছে আর মাত্র দুটি সেমিফাইনাল স্পট। আর সেই জায়গা দখলের লড়াইয়ে রয়েছে বাকি ছয় দল। সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা এখনো বেঁচে আছে বাংলাদেশের।

লিগ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে শুধু একটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যদিও ভাগ্য সহায় হলে জয়ের সংখ্যাটা আরও বাড়ার সুযোগ ছিল। ২ পয়েন্ট ও ০.৬৭৬ রানরেট নিয়ে তালিকার পাঁচে অবস্থান নিগার সুলতানা জ্যোতিদের। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই নেই। এরপর অন্যদের হার-জিতের নানা হিসাবও দেখতে হবে। তবে জিততে পারলে অর্জনের পাল্লা ভারী হবে এটাই বড় কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

শূন্য রেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

১১

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

১২

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

১৩

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

১৪

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

১৫

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৬

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

১৭

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

১৮

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

২০
X