বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব ভিআইপি হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান তুহিন, একুশে টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি জসিম উদ্দীন এবং দেশ বাংলার প্রতিনিধি বিশাল রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে দৈনিক কালবেলার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, অল্প সময়ে কালবেলা অনেক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গণমাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে। এ ধারাবাহিকতা যেন ধরে রাখে গণমাধ্যমটি। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করছেন, তাই তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X