স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সল্ট-ব্রুকের তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়

সল্টের সঙ্গে জুটি বেঁধে বেধড়ক পিটুনি চালিয়েছেন ব্রুক। ‍ছবি : সংগৃহীত
সল্টের সঙ্গে জুটি বেঁধে বেধড়ক পিটুনি চালিয়েছেন ব্রুক। ‍ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ফিল সল্ট এবং হ্যারি ব্রুকের তাণ্ডবে ২৩৬ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ১৭১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর ইংল্যান্ড এখন সিরিজে এগিয়ে ১-০ ব্যবধানে।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৮ রানেই হারায় ২ উইকেট। এরপর টিম সেইফার্ট চারে নামা মার্ক চ্যাপম্যানকে নিয়ে জুটি গড়ে শুরুর চাপ সামলান। এই দুই ব্যাটারের ৫৯ রানের জুটি কিউইদের জয়ের সম্ভাবনা দেখায়। তবে চ্যাপম্যান ২৮ রান আর সেইফার্ট ৩৯ রান করে পরপর দুই ওভারে আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

সেইফার্টকে ফেরানো আদিল রশিদ পরে ওভারে তুলে নেন মাইকেল ব্রেসওয়েল, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারের উইকেটও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ১৩তম দল, যাদের ১০ ব্যাটসম্যানই ক্যাচ দিয়ে আউট হয়েছে।

এর আগে, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। ৪ রান করে বাটলার সাজঘরে ফিরলেও সল্টের তাণ্ডব চলছিলই। প্রথম ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৬৮ রান তোলে ইংল্যান্ড।

চার নম্বরে নামেন দলীয় অধিনায়ক হ্যারি ব্রুক। সল্টের সাথে জুটি বেঁধে বেধড়ক পিটুনি চালিয়েছেন ব্রুক। দুজনের যুগলবন্দীতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে ইংল্যান্ডের ইনিংস। দুজনই ছুঁয়েছেন ফিফটি। শেষ দিকে টম ব্যান্টন এবং স্যাম কারানের ব্যাটে ভর করে ২০০ রান পার করে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১০

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১১

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১২

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৩

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৪

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৫

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৬

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৮

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৯

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

২০
X