স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

এল ক্ল্যাসিকোর আগে কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

গোলের পর এমবাপ্পেকে ঘিরে রিয়ালের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর এমবাপ্পেকে ঘিরে রিয়ালের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

এল ক্ল্যাসিকোর ঠিক আগেই নিজেদের প্রমাণ দিল রিয়াল মাদ্রিদ। মাঠে ছিল না আগের মতো ঝলক, খেলায়ও ছিল না কোনো বিশেষ সৌন্দর্য। তবুও গেটাফের মাঠে এমবাপ্পের একমাত্র গোল আর কোর্তোয়ার শেষ মুহূর্তের বীরত্বে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল লস ব্লাঙ্কোসরা। টিকে গেল লিগের শীর্ষস্থানও।

ম্যাচের শুরু থেকেই গেটাফে নিজেদের মতো করে খেলছিল—সুশৃঙ্খল রক্ষণ, দৃঢ় মধ্যমাঠ আর লড়াকু মনোভাব। প্রতিপক্ষের খেলা ভাঙতে তারা পারদর্শী, আর ঠিক সেখানেই ভুগেছে রিয়াল। একের পর এক আক্রমণ গড়ে তুলেও প্রথমার্ধে গোল খুঁজে পায়নি মাদ্রিদ। এমবাপ্পে একাধিকবার সুযোগ তৈরি করলেও গেটাফের রক্ষণে দাঁত বসাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে জাবি আলোনসো মাঠে নামালেন ভিনিসিয়ুস জুনিয়রকে, কিছুক্ষণের মধ্যেই বদলি হিসেবে এলেন তরুণ আরদা গুলের। এই দুই খেলোয়াড় মাঠে নামার পরই বদলে গেল ম্যাচের চেহারা। ভিনির দ্রুতগতি ও ড্রিবলিংয়ে ভয় ধরল গেটাফের ডিফেন্সে। আর এভাবেই জন্ম নিল নাটকীয়তার।

প্রথমে নাইয়ম নামার ৪৫ সেকেন্ডের মধ্যেই ভিনির ওপর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলেন। তারপর আরেকটি আক্রমণে সানক্রিস পেছন থেকে কিক মারেন ব্রাজিলিয়ানকে, দেখেন দ্বিতীয় হলুদ ও লাল। গেটাফে তখন নয়জন নিয়ে লড়ছে।

এই বিশৃঙ্খলার সুযোগ নিল রিয়াল। ৭৮তম মিনিটে গুলের এক দারুণ থ্রু-পাস ধরে মাঝখানে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। নিখুঁত টার্নে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠান জালে— রিয়াল এগিয়ে যায় ১-০ গোলে।

শেষ মুহূর্তে গেটাফের কামারা একা একা গোলের সামনে দাঁড়িয়েও কোর্তোয়ার বাধা পেরোতে পারেননি। বেলজিয়ান গোলরক্ষকের সে সেভই নিশ্চিত করে দিল রিয়ালের জয় ও শীর্ষস্থান।

ফলাফলটি হয়তো রোমাঞ্চকর ছিল না, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার— বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাস ধরে রাখাই ছিল মূল লক্ষ্য এবং তাতে সফল রিয়াল মাদ্রিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X