স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কেনিয়ার লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

সাব্বির রহমান। ‍ছবি : সংগৃহীত
সাব্বির রহমান। ‍ছবি : সংগৃহীত

একটা সময় বিদেশি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দেখা যেত না। তবে সময়ের পরিক্রমায় বদলেছে চিত্র। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণও। আইপিএল, সিপিএল, পিএসএল, টি-টেনসহ আরও একাধিক লিগে টাইগার ক্রিকেটাররা অংশ নিচ্ছে ।

দেশের ক্রিকেটে সাব্বির রহমান এখনও বেশ আলোচিত ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য এখনো জাতীয় দলে তাকে উপযুক্ত মনে করেন অনেকে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। লঙ্কা টি-টেন ও জিম-আফ্রো টি-টেনের পর আর কোনো ভিনদেশি লিগে খেলা হয়নি সাব্বিরের। তবে আরও এক বিদেশি লিগ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি। এনসিএলের সঙ্গে একই সময়ে হওয়ায় তা নাকচ করে দেন সাব্বির।

এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘দেশে খেলা থাকলে আমি অন্য জায়গায় খেলতে যেতে চাই না। এনসিএলের সময় কেনিয়া থেকে অফার এসেছিল, এনসিএলকে গুরুত্ব দিয়েছি। এমন অনেক অফার আসে মাঝে মাঝে। আমার মনে হয় দেশের ক্রিকেট গুরুত্বপূর্ণ যেহেতু আমি এই দেশের ছেলে। বাইরের জন্য এখনো এরকম আসেনি। সুযোগ পেলে খেলতে যাব ইনশাআল্লাহ।'

টি-টোয়েন্টি ফরম্যাটে অপরিহার্য এবং ওয়ানডে দলে সাত নম্বর পজিশনে সাব্বিরকে দেখেন সাকিব। ‘সাকিব ভাই বলে আমি সবসময় টি-টোয়েন্টির জন্য প্রযোজ্য। ওয়ানডের জন্য ৭ নম্বরে ঠিক আছো। কিছু করার নেই। নির্বাচন তো আমার হাতে নেই। আমার কাজ পারফর্ম করে যাওয়া। পারফর্ম করলে ইনশাআল্লাহ ঢুকে যাব খুব শিগগিরই’, যোগ করেন সাব্বির।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১০

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১১

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১২

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৩

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৪

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৫

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৭

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৮

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৯

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

২০
X