ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

সাকিবকে ছাড়িয়ে তাইজুল

সাকিবকে ছাড়িয়ে তাইজুল

দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারেই আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন তাইজুল ইসলাম। জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলতেই ম্যাচ জেতার মতো বাঁধভাঙা উদযাপনে বাংলাদেশ ফিল্ডাররা। তাইজুলকে কোলে চড়িয়ে নিলেন মুশফিকুর রহিম; দারুণ অর্জনকে দারুণভাবেই উদযাপন করলেন বাংলাদেশের খেলোয়াড়রা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন বাঁহাতি এই স্পিনার।

একদিন আগেই সাকিবের রেকর্ডের পাশে বসেছিলেন ৩৩ বছর বয়সী তাইজুল। খুব শিগগির যে সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি—সেটাও ছিল অনুমেয়ই। ঢাকা টেস্টের চতুর্থ দিনের চতুর্থ ইনিংসেই সেই রেকর্ড ভাঙা হলো তার। শুধু তাই নয়, আরও দুই ব্যাটারকে ফিরিয়ে এখন অন্য উচ্চতার দিকেই ছুঁটছেন বাঁহাতি এই স্পিনার। টেস্টে বাংলাদেশের জার্সিতে ২৪৯ উইকেট হলো তাইজুলের; সাকিবের ছিল ২৪৬ উইকেট। ৫৭তম টেস্ট ম্যাচে এসে অন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।

ঢাকা টেস্টে বল হাতে দারুণ ছন্দে তাইজুল। আইরিশদের প্রথম ইনিংসেই চার উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেট হারানো সফরকারীদের ৩টিই নেন তাইজুল। এই ইনিংসে সাকিবকে ছাড়ানোর মতো কীর্তি গড়েছেন তিনি। সাকিব না থাকায় তাইজুল নিজেকে আরও বেশি মেলে ধরার সুযোগ পেয়েছেন। তার এমন অর্জনকে দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এভাবে ব্যাখ্যা দিলেন, ‘তাইজুল যেভাবে পারফর্ম করে যাচ্ছে প্রতিটি টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছে। সাকিব চলে যাওয়ার পর এখন লিডিং রোলে আছে।’ তাইজুলের অর্জনকে উদযাপন করবে দলও, ‘অবশ্যই দল থেকে তো আমাদের একটা মিটিং হয়। প্রতিটি খেলার শেষেই এমন অর্জন উদযাপন হয়। যেমন আমাদের জয় ১০০০ রান করেছেন টেস্ট ক্রিকেটে—নিশ্চিতভাবে এমন (উদযাপন) কিছু তো একটা থাকবেই।’

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত সাকিবের ছায়াসঙ্গী ছিলেন তাইজুল। ম্যাচ সংখ্যা, পরিসংখ্যান এসব দেখলেই এমন তথ্য পাওয়া যায়। তবে আশরাফুল সেটা মানতে চান না। তার মতে, ‘সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছে তাইজুল। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তো বা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল গুরুত্বপূর্ণ, বিশেষ করে এশিয়ায় খেলা হলে।’ আশরাফুল অবশ্য ঠিকই বলেছেন। এশিয়ার কন্ডিশনে তাইজুলের চেয়ে বড় বাঁহাতি অস্ত্র এখন যে আর নেই কেউ দলে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X