ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পর হাসপাতালের চিত্র। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পর হাসপাতালের চিত্র। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ১৫ নভেম্বর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়।

এর জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন ফের টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, দুপক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X