স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ
হেডের রেকর্ড

টেস্ট দুই দিনে শেষ

টেস্ট দুই দিনে শেষ

পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র দুই দিনে। টেস্ট ইতিহাসে সর্বশেষ ১০৪ বছর আগে দুই দিনে টেস্ট শেষ হয়েছিল। ১৯২১ সালে দুই দিনে শেষ হওয়া নটিংহ্যাম টেস্টও জিতেছিল অস্ট্রেলিয়া। এবারও ট্রাভিস হেডের রেকর্ড সেঞ্চুরির দাপটে ৮ উইকেটে জয় পেয়েছে তারা।

পার্থ টেস্টে খেলা হয়েছে ১৪১ ওভার। সব উইকেট নিয়েছেন পেসাররা। ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের টার্গেটে খেলতে নেমে চার-ছক্কার ফুলঝুরিতে একাই ৮৩ বলে ১২৩ রান করেন হেড। মাত্র ৬৯ বলে সেঞ্চুরি পূরণ করে একটা রেকর্ড গড়েছেন তিনি। টেস্টে এটা চতুর্থ ইনিংসে রান তাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। হেডের দাপটে অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র ২ উইকেট হারিয়ে। রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে জেক ওয়েদারহের্লান্ডের সঙ্গে ৭৯ রান যোগ করেন হেড। ২৩ রান করে দলীয় ৭৫ রানে জেক বিদায় নেন ব্রাইডন কার্সের বলে। এরপর ১১৭ রানের জুটি গড়েন হেড ও লাবুশেন। এই জুটিও ভাঙেন কার্স। ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ১২৩ রান করে হেড বিদায় নেন। ম্যাচ শেষে বেন স্টোকস বলেন, ‘হেড একাই হারিয়ে দিয়েছে। তিন-চারটি পরিকল্পনা করেছিলাম। কিন্তু কাজে লাগল না একটাও। আসলে হেড ট্রেন চালাতে শুরু করলে থামানো মুশকিল।’ অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং অর্ডার নিয়ে খুশি ছিলাম না। ভাবছিলাম কী করা যায়। হেড বলল, সে ওপেন করবে। আমিও নামিয়ে দিলাম।’ অসাধারণ সেঞ্চুরির পর হেড বলেন, ‘আমাকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্তটা কোচ আর ক্যাপ্টেনের। ব্যাট করে দারুণ লাগল। ওদের পরিকল্পনা বুঝে গিয়েছিলাম। জানতাম শর্ট পিচ বল করবে। স্টার্ক আমাদের যে জায়গায় পৌঁছে দিয়েছিল, সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X