ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

সেমি নিশ্চিত করার ম্যাচে পদক ও র‌্যাংকিংয়েও প্রাপ্তি

সেমি নিশ্চিত করার ম্যাচে পদক ও র‌্যাংকিংয়েও প্রাপ্তি

দেশের কাবাডিতে চলতি বছর অনেক ‘প্রথম’ লেখা হলো। তালিকায় নতুন সংযোজন নারী কাবাডি বিশ্বকাপ। ২০১২ সালে প্রথম আসর থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। ঢাকায় দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করল লাল-সবুজরা।

সেমিফাইনালে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে জিতলে শিরোপা নির্ধারণী লড়াইয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে স্বর্ণ কিংবা রুপা জয়ের হাতছানি থাকবে। চলতি বছর এ নিয়ে চারটি ‘প্রথম’ লেখা হলো বাংলাদেশ কাবাডিতে। এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম পদক দিয়ে শুরু। পরে যুব এশিয়ান গেমসের ছেলে ও মেয়ে—দুই বিভাগে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ। তালিকায় সর্বশেষ সংযোজন বিশ্বকাপ পদক। চলতি বছরের ছয় আন্তর্জাতিক কার্যক্রমের মধ্যে পাঁচটিতে অর্জনের খাতা সমৃদ্ধ হয়েছে। ১৪ আগস্ট বর্তমান কমিটি গঠনের পরই এসেছে সবগুলো সাফল্য, যা সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপট তৈরি করেছে দেশের কাবাডিতে। উল্লেখিত চার অর্জনের বাইরে আরেকটি ছিল নেপালের বিপক্ষে ছেলেদের টেস্ট সিরিজ জয়। ছয় আন্তর্জাতিক ইভেন্টের মধ্যে একমাত্র অপ্রাপ্তি নেপালের বিপক্ষে নারী দলের অ্যাওয়ে সিরিজ হার।

নারী বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল ও পদক নিশ্চিত করেছে রূপালী আক্তারের দল। এ অর্জনের পর বাংলাদেশ নারী দল ফিরেছে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ চারে। এখানেই থেমে থাকতে নারাজ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ‘সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে ছিল। এখন কিন্তু শীর্ষ চারে ফিরে এসেছে। বিশ্বকাপে এ অবস্থান থেকে উন্নতি করার সুযোগ আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X