কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০১:১১ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য রেশন বা টিসিবি কার্ড নয়, প্রতিটি পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা আর্থিক অনুদানসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পরিকল্পনার কথা জানান তিনি।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বিদ্যানিকেতন মাঠে সাত নম্বর ঝিলপাড় ও আশপাশের বিভিন্ন বস্তির বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় আমিনুল হক এসব কথা বলেন।

সভায় এলাকাবাসী রেশন কার্ড বাতিলের অভিযোগ তুললে আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যতে রেশন বা টিসিবি কার্ডের পরিবর্তে পরিবারভিত্তিক এই নতুন কার্ডই কার্যকর করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগে পরিবারের সদস্যদের ছবি সংযুক্ত থাকবে এবং এটি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হবে।

এলাকাবাসীর উচ্ছেদ আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসনে তিনি অঙ্গীকারবদ্ধ। রূপনগর টিনশেডে বেড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘নেতা হিসেবে নয়, এলাকার ছেলে ও ভাই হিসেবে আপনাদের পাশে আছি।’ তিনি দাবি করেন, পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কোনো বস্তি বা শিক্ষাপ্রতিষ্ঠানকে হয়রানি না করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের মোবাইল আসক্তি কমাতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন। সরকার গঠন করতে পারলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি। তরুণদের মাদকাসক্তি রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আমিনুল হক।

মতবিনিময় সভায় এক বক্তার অভিযোগের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে বস্তিবাসীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। তিনি আরও বলেন, যদি তাকে নির্বাচিত করা হয়, তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য-সংক্রান্ত পরিকল্পনাসহ ঘোষিত প্রতিটি উদ্যোগ ‘অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে’। সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X