স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

রুটের সেঞ্চুরি, স্টার্কের রেকর্ড

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড গেবা টেস্ট
রুটের সেঞ্চুরি, স্টার্কের রেকর্ড

ব্রিসবেনের গাব্বায় দিবারাত্রির টেস্টকে রঙিন করে তুলেছেন জো রুট আর মিচেল স্টার্ক। ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ৩২৫ রানে।

পার্থের প্রথম টেস্টে মাত্র দুদিনে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংল্যান্ড। ব্রিসবেনের রেকর্ডও তাদের জন্য আশাব্যঞ্জক ছিল না। গাব্বায় ২২ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সব মাঠের মধ্যে ব্রিসবেনের গাব্বায় সবচেয়ে খারাপ রেকর্ড ইংরেজদের। সেটাই আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল শুরুর সেশন। স্টার্ক তোপ দাগা শুরু করলেন। স্টার্কের প্রথম ওভারেই আউট হন বেন ডাকেট। শূন্য রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। স্টার্কের পরের ওভারে শূন্য রানে বোল্ড হন ওলি পোপ। ৫ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি সাবলীল ব্যাটিং করছিলেন। তিনি আর জো রুট ১১৭ রানের জুটি গড়েন। ৭৬ রান করে আউট হন ক্রলি। এরপর হ্যারি ব্রুক ৩১ রান করে আউট হন। ব্রুক আউট হওয়ার পর নামেন স্টোকস। নৈশভোজের বিরতি পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। কিন্তু ১৯ রানের মাথায় রুটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন স্টোকস। উইকেটরক্ষক জেমি স্মিথও শূন্য রানে আউট হয়েছেন। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর থেমেছেন তিনি। দুবার তার বিরুদ্ধে ডিআরএস নেন স্টিভ স্মিথ। ১৮১ বলে সেঞ্চুরি করেন তিনি। রুট এক প্রান্ত আগলে রাখলেও গাস অ্যাটকিনসন ও কার্স তাড়াতাড়ি আউট হন। পার্থের প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া স্টার্ক ব্রিসবেনেও প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। ১০২ টেস্টে ৪১৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে এ রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আকরামের দখলে। কিংবদন্তি পেসার ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছিলেন। শেষদিকে ঝড় তোলেন জোফরা আরচার। ১১ নম্বরে নেমে রুটের সঙ্গে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন। প্রথম দিন শেষে রুট ১৩৫ রানে অপরাজিত। আরচার ব্যাট করছিলেন ৩২ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পেতে রুটের ৪৩৯৬ দিন সময় লেগেছে। তিনি এই সময়ে সে দেশের মাটিতে খেলেছেন ১৬ টেস্ট আর ৩০ ইনিংস । টেস্টে ক্যারিয়ারে এটি রুটের ৪০তম সেঞ্চুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১০

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১২

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৩

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৪

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৫

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৬

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৭

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৮

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৯

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X