ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১৩ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

আজ ঢাকা আসছেন রোনালদিনহো

রোনালদিনহো। ছবি : সংগৃহীত
রোনালদিনহো। ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে আজ ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। কলকাতা থেকে দুপুরের পর ঢাকায় পৌঁছানোর কথা ৪৩ বছর বয়সী সাবেক এ ফুটবলারের।

ঢাকায় অবস্থানকালে এক ইভেন্টে অংশগ্রহণ করার কথা সেলেসাওদের হয়ে ২০০২ সালের বিশ্বকাপজয়ী সাবেক তারকার। ইভেন্টে আমন্ত্রিত অতিথি অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। এ সময় ‘মিট অ্যান্ড গ্রিড’ শিরোনামে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া সাবেক বার্সেলোনা সুপারস্টারের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ঢাকায় অবস্থানকালে র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করবেন রোনালদিনহো। সংক্ষিপ্ত সফরের অনুষ্ঠানমালা এ হোটেলেই অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে আজ রাতেই ফিরে যাওয়ার কথা রোনালদিনহোর। দুই দিনের কলকাতা সফর শেষে ঢাকা আসবেন তিনি।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জুলাইয়ে ঢাকায় এনেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। রোনালদিনহোকে উড়িয়ে আনছেন এ উদ্যোক্তাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

রূপগঞ্জের ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে 

চীনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ১১, উপকূলে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

পরকীয়ার অভিযোগে স্বামীর বাড়িতে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন

ঢাবিতে আজ দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

১০

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

১১

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

১২

ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত, ঝুঁকিতে মসজিদ-মন্দির

১৩

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

১৪

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

১৫

পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে আইনজীবীরা

১৬

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

১৭

উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

১৮

মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা

১৯

ইরানের নতুন নেতৃত্ব কীভাবে আগের শাসকদের চেয়ে অনেক আলাদা

২০
X