বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ভারত সফরে রাজি করানো হলো মেসিকে

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চারটি শহর ঘুরে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া-২০২৫’ আয়োজনের খবরে যেমন উচ্ছ্বসিত ভারতের ফুটবলপ্রেমীরা, ঠিক তেমনই বেশিরভাগের মনে একই প্রশ্ন—ক্যারিয়ারের শেষভাগে থাকা ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এত বড় ও ব্যস্ত সফরে আসতে রাজি হলেন কিভাবে?

কলকাতাভিত্তিক স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানালেন সেই পুরো গল্প। মেসিকে রাজি করানোর মূল অস্ত্র ছিল দুই ফুটবলার—আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহো। দু’জনই গত বছর দত্তেরই উদ্যোগে ভারতের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এসেছিলেন এবং ফিরে গিয়ে মেসির কাছে ভারতের আতিথেয়তা ও অভিজ্ঞতা সম্পর্কে বেশ ইতিবাচক বার্তা দেন।

শতদ্রু দত্ত বলেন, “আমি মার্টিনেজ আর রোনালদিনহোর কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলাম—মেসির সঙ্গে কথা বলতে, যেন ওদের অভিজ্ঞতা মেসির কানে যায়। ফুটবল দুনিয়া অনেক ছোট; সে কথা কাজে লেগেছে।”

শুধু তার বন্ধুদের ‘রিভিউ’ নয়, মেসিকে বোঝাতে তাকে দেখানো হয়েছিল ২০১১ সালের আর্জেন্টিনা দলের কলকাতা সফরের ভিডিও, যেখানে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। দত্ত আরও জানান, কলকাতার এক দুর্গাপূজা মণ্ডপে নির্মিত মেসির বিশাল মুরালের ছবিটিও দেখানো হয় তাকে।

‘ভিডিওগুলো দেখেই মেসি বলেছিল, ‘দারুণ! এটা আমার খুব প্রিয় স্মৃতি।’ এরপরই তিনি বলেন—আগামী এক–দুই বছরের মধ্যে ভারত সফরের আইডিয়াটা দারুণ হবে।’

এরপরই চূড়ান্ত হয়ে যায় চার শহরের সফরের রূপরেখা—কলকাতা, আহমদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। ১২ ডিসেম্বর কলকাতা থেকেই শুরু হবে সফর।

সফরের অংশ হিসেবে মেসি শুধুমাত্র ভক্তদের সঙ্গে দেখা করবেন না; যোগ দেবেন বিশেষ প্রদর্শনী ফুটবল ম্যাচেও, যেখানে ভারতীয় কিংবদন্তি অ্যাথলেট ও বলিউড তারকারাও অংশ নেবেন। এমনকি খোশমেজাজে থাকলে ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে ফুটবল সাম্রাজ্যের এই ‘রাজাকে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X