ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

মার্তিনেজ আসছেন, ঢাকা নীরব

ঢাকায় পৌঁছবেন ভোরে ফিরে যাবেন বিকেলে
বিশ্বকাপের ফাইনালে মার্তিনেজের এমন দারুণ সেভ লড়াইয়ে রাখে মেসিদের। পরে তার নৈপুণ্যেই নিশ্চিত হয় আর্জেন্টিনার শিরোপা। সেই মার্তিনেজই ঢাকায় আসছেন আজ।
বিশ্বকাপের ফাইনালে মার্তিনেজের এমন দারুণ সেভ লড়াইয়ে রাখে মেসিদের। পরে তার নৈপুণ্যেই নিশ্চিত হয় আর্জেন্টিনার শিরোপা। সেই মার্তিনেজই ঢাকায় আসছেন আজ।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আগমন ইস্যুতে কলকাতায় উন্মাদনা চললেও ঢাকার চিত্রটা বিপরীত! কারণ এটা মূলত যাত্রাবিরতি, বাংলাদেশে কাটানো কয়েক ঘণ্টা সময়ের মধ্যে সাধারণ দর্শকদের কোনো পর্ব নেই।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরকে ঢাকায় এনেছে ফান্ডেড নেক্সটের কোম্পানি নেক্সট ভেঞ্চার। প্রতিষ্ঠানটির সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ জানান, ‘মার্তিনেজকে নিয়ে একটি পাবলিক অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। প্রথমত, ঢাকায় তিনি খুব অল্প সময় অবস্থান করবেন। তাছাড়া ঈদের ছুটি চলছে। এ কারণে সে পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে।’

আজ ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় আসার কথা মার্তিনেজের। বিমানবন্দর থেকে হোটেলে যাবেন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে বিশ্রাম নেবেন এ তারকা। বিশ্রাম শেষে নেক্সট ভেঞ্চার অফিসে আসার কথা রয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টনভিলায় খেলা এ ফুটবলারের। রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন ‘দিবু মার্তিনেজ’ ডাকনামের এ ফুটবলার।

সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন নেক্সট ভেঞ্চারের কর্মকর্তারা। স্বল্প সময়ের ঢাকা সফর শেষে কলকাতা যাওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন তারকার।

নেক্সট ভেঞ্চার অফিসে মার্তিনেজের ছবি এবং আর্জেন্টিনা ও বাংলাদেশের ছোট পতাকা দিয়ে একটি বোর্ড তৈরি করা হয়েছে। এ তারকাকে নিয়ে নানা কর্মকাণ্ড সম্পর্কে নেক্সট ভেঞ্চারের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব বলেন, ‘আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসার বিষয়টি ছবি, ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। অফিসে স্টাফরা এ তারকার সঙ্গে কিছু সময় কাটাবেন। আমন্ত্রিত অতিথিরাও থাকবেন সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে।’

ফান্ডেড নেক্সট ও নেক্সট ভেঞ্চারের কর্মীসংখ্যা দুই শতাধিক। কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি অনুষ্ঠানে।

এ সম্পর্কে সৈয়দ আব্দুল্লাহ গালিব বলেন, ‘এটি আইটি প্রতিষ্ঠান। তাই আইসিটি মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মাশরাফি নিজেও আর্জেন্টিনার সমর্থক। তিনি তরুণ সমাজের আইকন। তাই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি।’

এ তারকার ঢাকায় অবস্থানকালে নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন নিরাপত্তারক্ষী বাহিনীর পাশাপাশি প্রায় ২০০ বেসরকারি নিরাপত্তা কর্মী রাখা হচ্ছে বলে জানিয়েছেন নেক্সট ভেঞ্চারের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X