কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

৯ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি

তথ্য চেয়ে দুদকের চিঠি
৯ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি

ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের ১১টিসহ বেশ কিছু কোম্পানির তথ্য জানতে চেয়ে একটি বেসরকারি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার ওই চিঠি পাঠানো হয়।

চিঠিতে নাবিল গ্রুপের ১১টিসহ কয়েকটি কোম্পানির ঋণের তথ্য চাওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে দুই ব্যাংককে। এ ছাড়া ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে কমিটিতে রয়েছেন আরেক উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার।

এতে বলা হয়েছে, চট্টগ্রামের আসাদগঞ্জের ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মো. গোলাম কিবরিয়া চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে সংশ্লিষ্ট ওই ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ঋণগুলো সম্পর্কে রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনা করা প্রয়োজন।

চিঠিতে ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ ও সহযোগী প্রতিষ্ঠান, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স ও সহযোগী প্রতিষ্ঠান, খাতুনগঞ্জ করপোরেট শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস লিমিটেড ও সহযোগী প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে দুদক।

নাবিল গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাবিল নাবা ফুডস লিমিটেড, নাবিল কোল্ড স্টোরেজ, নাবিল ফিড মিলস লিমিটেড, নাবিল অটো রাইস মিল, নাবিল অটো ফ্লাওয়ার মিল, শিমুল এন্টারপ্রাইজ, নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল, আনোয়ারা ট্রেড ইন্টারন্যাশনাল, নাবা ফার্মা লিমিটেড, নাবিল গ্রিন ক্রপস লিমিটেড ও ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্যালেস।

এর আগে, ২০২২ সালের নাবিল গ্রুপের নামে ২ হাজার কোটি টাকা এবং অন্যান্য ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপায়ে ওই ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা তুলে নেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১০

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১১

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১২

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

১৩

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

১৪

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

১৫

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

১৬

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

১৭

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কি না, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

১৮

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

১৯

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

২০
X