স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলে চমক: রংপুর রাইডার্সে ইতালির ক্রিকেটার—কে তিনি

ইতালির জার্সিতে চারটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এমিলিও গে। ছবি : সংগৃহীত
ইতালির জার্সিতে চারটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এমিলিও গে। ছবি : সংগৃহীত

বিপিএলের নিলামে দলগুলো বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে খুব আগ্রহ প্রকাশ করেনি। অল্প কয়েকজন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন, যারা মোটামুটি পরিচিত ক্রিকেটারই বলা চলে। তবে এরই মধ্যে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। ইতালির এমিলিও গে’কে ১০ হাজার ডলারে দলে নিয়েছে তারা।

রংপুরের এই সাইনিংয়ের পর সবার মনে একটাই প্রশ্ন, কে এই ইতালিয়ান ক্রিকেটার? এত বিদেশি থাকতে রংপুর কেন তাকেই দলে ভেড়াল।

এমিলির ক্যারিয়ার ইতালির জার্সিতে যতটা না সমৃদ্ধ তার চেয়েও বেশি সমৃদ্ধ ইংল্যান্ডের ক্রিকেটে। এখন পর্যন্ত ইতালির জার্সিতে চারটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গত জুলাইয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৫০ রানের ইনিংস।

বর্তমানে ইতালির জার্সিতে খেলা এমিলিওর জন্ম ইংল্যান্ডে। মায়ের পরিবার ইতালির, বাবার পরিবার গ্রেনাডার। মায়ের পরিচয়ের কারণেই তিনি ইতালির হয়ে খেলতে পারছেন। বর্তমানে ইংল্যান্ডের হয়ে খেললেও তার মূল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা।

কাউন্টি ক্রিকেটে ৬৭ ম্যাচে এমিলিওর ব্যাট থেকে এসেছে ৪,১৫০ রান, গড় ৩৭.৩৮। সেঞ্চুরি আছে ১০টি। সর্বোচ্চ ইনিংস ২৬১ রানের। বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব ডারহামের হয়ে। পূর্বে এক সাক্ষাৎকারে এমিলি নিজেও জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নের কথা। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে না পারার হতাশাও আছে তার।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক যদি ইংল্যান্ড ছাড়া অন্য কোনো পূর্ণ সদস্যদেশের হয়ে অনূর্ধ্ব-১৭ বা তার ওপরে খেলেন, তাহলে তিনি আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। তবে সহযোগী সদস্য দেশের হয়ে খেললে তাতে কোনো বাধা নেই। এমিলি ইতালির হয়ে খেলায় নিয়মের মারপ্যাঁচে পড়বেন না তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X