লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শতবর্ষী বৃদ্ধার ঘর তৈরি করে প্রশংসায় ভাসছে ছাত্রদল

ছাত্রদল নেতাদের উদ্যোগে নির্মাণ করা ঘর। ছবি : কালবেলা
ছাত্রদল নেতাদের উদ্যোগে নির্মাণ করা ঘর। ছবি : কালবেলা

শতবর্ষী তমিজন বেওয়া। স্বামী হারানোর দুই যুগ পেরিয়ে গেছে। বয়সের ভাড়ে ন্যুয়ে পড়েছেন। ৭ সন্তানের মধ্যে ছয় কন্যাও এখন বয়োবৃদ্ধ। একমাত্র ছেলে সাইদুর রহমান বাড়ির পাশে ছোট একটি চায়ের দোকান করে সংসার চালাচ্ছেন।

সম্পত্তি বলতে ছিল ৪ শতাংশ জমির ওপর টিনের বাড়ি। কিন্তু গেল ঝড়ে তমিজন বেওয়ার স্বামীর ঘরটি লন্ডভন্ড হয়ে যায়। পরে মাসের পর মাস স্বামীর খোলা ভিটার পাশে একটি ঝুপড়ি ঘরে থাকা শুরু করেন শতবর্ষী তমিজন বেওয়া।

ঝড়ে ঘর ভেঙে যাওয়ার পর ছেলে সাইদুর রহমান বৃদ্ধ মাকে অনেক চেষ্টা করেও ঘরে নিতে পারেননি। তিনি জানান, মৃত্যু পর্যন্ত স্বামীর স্মৃতিবিজড়িত ওই ঘরেই থাকবেন। পরে উপায় না পেয়ে এলাকাবাসী স্বামীর ঘরের পাশে একটি ঝুপড়ি ঘর তুলে দেন। ওই ঝুপড়ি ঘরেই থাকতেন আর দিনভর স্বামীর ঘরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেন।

এদিকে বৃদ্ধা তমিজন বেওয়ার কষ্ট দেখে সহায়তার হাত বাড়িয়ে দেন স্থানীয় ছাত্রদলের নেতারা। তারা নিজ খরচে শতবর্ষী তমিজন বেওয়ার স্বামীর স্মৃতিবিজড়িত ভিটা মাটির ওপর একটি টিনের ঘর নির্মাণ করে দেন। এই মহৎ কাজে এলাকায় প্রশংসায় ভাসছেন ছাত্রদলের নেতারা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান জানান, বৃদ্ধ তমিজন বেওয়ার গরিব ছেলে অর্থের কারণে মাকে ঘর তৈরি করে দিতে পারেননি। বিষয়টি তারা অনুধাবন করে নিজ খরচে ওই বৃদ্ধাকে ঘর তৈরি করে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X