আরিফিন তুষার, বরিশাল
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বাবাকে খুঁজছে জান্নাত ও সাইফ

বাবাকে খুঁজছে জান্নাত ও সাইফ

কোটা আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় রাজধানীর উত্তরায় নিহত হন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার হাফেজ মাওলানা মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার পূর্ব সলিয়াবাকপুর গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদের ছেলে। ঘটনার দিন তিনি জরুরি কাজে বেরিয়ে ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা মেহেরুন্নেছা বেগম, স্ত্রী সুমি, পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাত ও দেড় বছর বয়সী শিশুপুত্র সাইফ। তাদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। ১০ বছর বয়সী মেয়ে জান্নাত বাবার ছবি বুকে জড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে, ছুটি নিয়ে ঢাকা থেকে বাবা বাড়িতে এলে তাদের দুই ভাই-বোনের জন্য খেলনা, খাবার ও পোশাক নিয়ে আসতেন। আদর করে বুকে জড়িয়ে ধরতেন। সেই প্রিয় বাবা আর কোনোদিন আসবেন না। বুকে জড়িয়ে ধরবেন না।

এদিকে স্বামীকে হারিয়ে পাগলপ্রায় সুমি বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, স্বামীই ছিলেন তার একমাত্র অবলম্বন। নোয়াখালীতে সুমি বেগমের বাবার বাড়ির অবস্থাও তেমন ভালো নয়। দুই সন্তানের লেখাপড়াসহ সংসার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন।

জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে ঢাকায় থাকতেন জসিম উদ্দিন। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরে একটি ওয়ার্কশপে চাকরি করতেন। ১৯ জুলাই তিনি ৭ নম্বর সেক্টরে মাইক্রোবাসের পার্টস কিনতে একটি দোকানে যান। দুপুরে সেখান থেকে নিজ ওয়ার্কশপে ফেরার পথে ৫ নম্বর সেক্টরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১০

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১১

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১২

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৩

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৪

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৫

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৬

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৭

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৮

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৯

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

২০
X