রীতা রানী কানু, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে ৮০ ভাগ আলু রাখারই হিমাগার নেই

লোকসানের শঙ্কা
ফুলবাড়ীতে ৮০ ভাগ আলু রাখারই হিমাগার নেই

চার বিঘা জমিতে আলু চাষ করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের পাকাপান গ্রামের কৃষক শাহজাহান আলী। এতে প্রায় ৪০০ মণ আলু পেয়েছেন। উৎপাদিত আলুর কিছুটা হাটবাজারে বিক্রি করে চাষাবাদ খরচ মিটিয়েছেন। এর মধ্যে আগামী মৌসুমের জন্য ৫৫ কেজি ২৫ বস্তা আলু স্থানীয় হিমাগারে (কোল্ডস্টোরেজ) রাখার চিন্তা করেছিলেন। কয়েকদিন ঘোরাঘুরি করেও হিমাগারে আলু রাখার বুকিং দিতে পারেননি। শুধু শাহজাহার আলী নন, হিমাগারে এলাকার ক্ষুদ্র কৃষকরা আলু রাখার সুযোগই পাচ্ছেন না।

কৃষক শাহজাহান আলী বলেন, উৎপাদন খরচ ও বীজ আলুর দাম বেশি হওয়ায় আলু উৎপাদনে প্রতি কেজিতে তার খরচ পড়েছে প্রায় ১৮ টাকা। এখন পাইকারি প্রতি কেজি ৯ থেকে ১০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় আলু বিক্রি করলে লোকসানে পড়বেন। হিমাগারেও রাখাতে পারেননি। এখন আলু নিয়ে উভয়সংকটে পড়েছেন তিনি। তার মতো সমস্যায় পড়েছেন ফুলবাড়ীসহ আশপাশের উপজেলার হাজারো কৃষক।

দিনাজপুর জেলা কৃষি বিভাগের তথ্যমতে, একসময় আলু উৎপাদনে পিছিয়ে থাকলেও এখন ফুলবাড়ী উপজেলায় অনেক বেশি আলু উৎপাদন হচ্ছে। চলতি বছরে উপজেলায় যে পরিমাণ আলু আবাদ হয়েছে, হিমাগারে তার ৮০ শতাংশ আলু রাখার জায়গা নেই।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় আলুর আবাদ হয়েছিল ১ হাজার ৭৭০ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয়েছিল ৪৪ হাজার ৮৫ মেট্রিক টন আলু। সেখানে চলতি অর্থবছরে আবাদ হয়েছে ১ হাজার ৮২৩ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয়েছে ৪৫ হাজার ৫৭৫ মেট্রিক টনেরও বেশি আলু। গত বছরের চেয়ে ১ হাজার ৪৯০ মেট্রিক টন আলু শুধু ফুলবাড়ী উপজেলাতেই বেশি উৎপাদন হয়েছে।

কৃষকদের ভাষ্য, ৮০ ভাগ আলু সংরক্ষণের হিমাগার না থাকায় অধিকাংশ আলু উৎপাদন মৌসুমে কম দামে বিক্রি করতে বাধ্য হন।

দিনাজপুর জেলার দক্ষিণ-পূর্বাংশের ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াথাট এই পাঁচ উপজেলার মধ্যে শুধু ফুলবাড়ী উপজেলাতেই ‘ফুলবাড়ী কোল্ড স্টোরেজ’ নামের একটিমাত্র হিমাগার রয়েছে। হিমাগারটির ধারণ ক্ষমতা ৫৫ কেজির ১ লাখ ৬৫ হাজার বস্তা বা ৯ হাজার ৭৫ মেট্রিক টন। কিন্তু কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধু ফুলবাড়ী উপজেলাতেই আলু উৎপাদন হয়েছে ৪৫ হাজার ৫৭৫ মেট্রিক টন। এক্ষেত্রে ফুলবাড়ীর উৎপাদিত আলুর পুরোটাই হিমাগারে রাখার পরও উদ্বৃত্ত থাকে ৩৬ হাজার ৫০০ মেট্রিক টন। এতে শুধু ফুলবাড়ী উপজেলারই ৮০ শতাংশ আলু রাখার জায়গা থাকছে না। কিন্তু এই হিমাগারে শুধু ফুলবাড়ী নয়, এখানে আশপাশের অন্তত ৮ থেকে ৯টি উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করেন।

উপজেলার গোয়ালপাড়া গ্রামের কৃষক পরীক্ষিত চন্দ্র রায় বলেন, সাড়ে তিন বিঘা জমিতে আলু চাষ করেছেন। উৎপাদিত আলুর ১০০ বস্তা হিমাগারে রাখার পরিকল্পনা করলেও দুদিন হিমাগারে গিয়ে বুকিং স্লিপ না পেয়ে ফিরে এসেছেন।

পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আলুচাষি নূরুন নবী বলেন, ১২৫ বস্তা আলু হিমাগারে রাখতে চাইলেও রাখতে পেরেছেন মাত্রা ৭৫ বস্তা।

কৃষক নেতা এস এম নূরুজ্জামান জামান বলেন, আলুচাষিদের বাঁচাতে হলে আলুর নানাবিধ ব্যবহার ও শিল্পের প্রক্রিয়াকরণের মাধ্যমে সরকারিভাবে হিমাগার নির্মাণ, আলুকেন্দ্রিক শিল্পকারখানা ও আলু রপ্তানির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফুলবাড়ী কোল্ড স্টোরেজের প্রধান হিসাবরক্ষক আবুল হাসনাত বলেন, ফুলবাড়ী কোল্ড স্টোরেজের প্রকৃত ধারণ ক্ষমতা ৫৫ কেজির ১ লাখ ৬৫ হাজার বস্তা। ধারণ ক্ষমতার পুরোটাই আলু সংগ্রহের পরও বিশেষ ব্যবস্থাপনায় অতিরিক্ত ১০ হাজার বস্তা আলু সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জায়গার অভাবে গত ২৩ মার্চ থেকে আলু সংগ্রহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে অন্তত ৩০ হাজার বস্তা আলু হিমাগারে এলেও জায়গার অভাবে সেগুলো ফেরত দিতে হয়েছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ফুলবাড়ীতে এ বছর ১ হাজার ৮২৩ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৫৭৫ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকাসহ প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসায় আলুর ফলন ভালো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, জেলায় ৫৬ হাজার ৬৫১ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১১ লাখ ৩৫ হাজার ৬৪৯ মেট্রিক টন। আলুর দাম কমে যাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি আলু সংরক্ষণের দিকে ঝুঁকেছেন কৃষকও। এতে করে প্রতিটি হিমাগারের ওপর চাপ বেড়েছে। আলু সংরক্ষণের সক্ষমতা বাড়ানো গেলে আলুর আমদানি নির্ভরতা কমে আসবে, এতে কৃষকরা লাভবান হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

আজকের স্বর্ণের বাজারদর

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১০

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১১

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১২

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৩

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৪

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১৫

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

১৬

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

১৭

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

১৮

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১৯

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X