পৃথিলা দাস
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্রাচীন মুদ্রার মহাসম্মিলন

জাতীয় জাদুঘরে প্রদর্শনী
প্রাচীন মুদ্রার মহাসম্মিলন

দুর্লভ ও প্রাচীন মুদ্রার এক ব্যতিক্রমী সমাবেশ নিয়ে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে তিন দিনের বিশেষ প্রদর্শনী ‘ঢাকা নিউমিস শো ২০২৫’। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি চলবে আগামীকাল রোববার পর্যন্ত।

ঢাকাভিত্তিক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি (ওডিসিএস) এ প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী আয়োজনে ইতিহাসপ্রেমী, গবেষক, সংগ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা মনে করছেন, এটি দেশের মুদ্রা-ইতিহাসের অনুরাগী ও সংগ্রাহকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

ওডিসিএসের সভাপতি সামসুল আলম বলেন, এটা একদম শখ থেকেই শুরু। ছোটবেলায় যেভাবে অনেকেই ডাকটিকিট, নোট বা কয়েন জমাত, সেই শখই সময়ের সঙ্গে ঐতিহাসিক মুদ্রা সংগ্রহে রূপ নিয়েছে। এবারের প্রদর্শনীতে আকবরের আমলের মুদ্রা, স্বাধীন সুলতানদের যুগ, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং বর্তমান বাংলাদেশের দুষ্প্রাপ্য মুদ্রা স্থান পেয়েছে।

তিনি বলেন, প্রায় ১০০টি ফ্রেমে সাজানো এ প্রদর্শনীতে দেশের ৫১ জন শীর্ষস্থানীয় ব্যক্তিগত সংগ্রাহক তাদের সংগৃহীত মুদ্রা প্রদর্শন করছেন। এসব সংগ্রহ একান্তই ব্যক্তিগত, কোনো প্রাতিষ্ঠানিক সংরক্ষণ নয়।

এবার প্রদর্শনীতে বিদেশি অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো হয়নি। আয়োজকদের ভাষ্য, বিদেশি সংগ্রাহকদের মুদ্রা আনতে কাস্টমস ডিক্লারেশনের জটিলতা থাকায় আমরা শুধু দেশীয় সংগ্রাহকদের নিয়েই আয়োজন করেছি।

২০২২ সালের মার্চে ওডিসিএসের যাত্রা শুরু হলেও এত বড় পরিসরে এবং জাতীয় জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত স্থানে এটাই তাদের প্রথম আয়োজন। সামসুল আলম বলেন, ৫০০ বছর, ২০০ বছর এমনকি হাজার বছরেরও পুরোনো মুদ্রা রয়েছে এবারের প্রদর্শনীতে। এত মূল্যবান সংগ্রহের জন্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ, যা জাতীয় জাদুঘরের মতো প্রতিষ্ঠানে সম্ভব। তিনি জানান, ২০২৩ ও ২০২৪ সালে নানা কারণ ও প্রস্তুতির অভাবে আয়োজন সম্ভব হয়নি। তবে এবার বহু প্রতীক্ষার অবসান ঘটেছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই শখকে মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X