কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০২:১১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সরকার দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে- সিপিবি

সরকার দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে- সিপিবি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে দলটির নেতারা বলেছেন, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্বাচীনে পরিণত করেছে সরকার। তারা দেশকে একঘরে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার দলের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা সরকার আন্তর্জাতিক পর্যায়ে কোথাও মর্যাদাপূর্ণ স্বাধীন অবস্থান গ্রহণ করতে পারছে না। অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার সমর্থন জোগাড় করতে গিয়ে সরকার দেশের মর্যাদা ধুলায় বিসর্জন দিয়েছে। নগরীর পুরানা পল্টন মোড় থেকে গুলিস্তান হয়ে নবাবপুর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, আবদুল্লাহ ক্বাফী রতন, জলি তালুকদার, আক্তার হোসেন, হযরত আলী, বিকাশ সাহা প্রমুখ।

সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার প্রচেষ্টা চলমান মন্তব্য করে বক্তারা আরও বলেন, এ প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন ভুঁইফোঁড় দল, সাম্প্রদায়িক গোষ্ঠী, এমনকি জামায়াতকে নিয়েও রাষ্ট্রশক্তির নানা তৎপরতা চোখে পড়ছে। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবি আদায়ের মধ্য দিয়ে সরকারের সব চক্রান্ত রুখে দিতে হবে।

অন্যদিকে জাতীয় সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবার দলের পক্ষ থেকে ফুলবাড়ী দিবস উপলক্ষে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, আজ ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে এলাকা, জমি, জেলা, জনপদ ও জাতীয় সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে অভ্যুত্থান সংঘটিত হয়। দেশের জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনে এটি একটি অনন্য দিন। ওই দিন সরকারি সশস্ত্র বাহিনীর গুলিতে শহীদ হন আমিন, সালেকিন, তরিকুল। গুরুতর জখম হন বাবলু, প্রদীপ ও শ্রীমন। এ ছাড়া দুই শতাধিক মানুষ আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X