কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির উদ্দেশ্য সাংবিধানিক ধারাবাহিকতা ভূলুণ্ঠিত করা - তথ্যমন্ত্রী

বিএনপির উদ্দেশ্য সাংবিধানিক ধারাবাহিকতা ভূলুণ্ঠিত করা - তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র ভূলুণ্ঠিত করা, ধূলিসাৎ করা। ২০১৪ সালে তারা সেই অপচেষ্টা করেছিল, ২০১৮ সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখন সেই অপচেষ্টা চালালে জনগণ তাদের প্রতিহত করবে। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি দায়িত্বশীল দল হলে অবশ্যই নির্বাচনে আসা উচিত। কারণ, গণতন্ত্রকে সংহত করা শুধু সরকারি দলের দায়িত্ব নয়। সিঙ্গাপুরে বিএনপি মহাসচিবের সঙ্গে জাপার মহাসচিবের বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এটি দেখেছি। কিন্তু মির্জা ফখরুল এটিকে অসত্য বলেছেন। তার বক্তব্যকেই সত্য ধরে নিচ্ছি।

ঢাকায় উড়াল সড়ক উদ্বোধন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে ঢাকা শহরসহ সারা দেশ সত্যিকার অর্থেই বদলে গেছে। আপনারা মির্জা ফখরুলকে, বিএনপির নেতাদের এ বিষয়ে প্রশ্ন করেন। তারা কী বলেন একটু শোনার অপেক্ষায় আছি। কারণ, তারা চোখ থাকতেও দেখেন না, কান থাকতেও শোনেন না। দেশের আপামর জনগণ, তরুণ সমাজ, ছাত্র সমাজ যে শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে আছে, সেটি গত দুদিনের সমাবেশে আবার প্রমাণিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১০

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১১

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১২

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৩

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৪

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৫

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৬

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৭

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১৮

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

২০
X