ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তার

শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার অন্যতম পরিকল্পনাকারী ও সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। চুয়াডাঙ্গার দর্শনার মোহাম্মদপুর থেকে শনিবার রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৪৩ বছর বয়সী আলাউদ্দিন বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। তার বাড়ি সাতক্ষীরার কিসমত ইলিশপুর গ্রামে।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন গতকাল রোববার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা হয়।

মামলায় বিচারকার্য শেষে চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ বিজ্ঞ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। এর মধ্যে আলাউদ্দিনকে পৃথক তিন মামলায় মোট ১৬ বছরের সাজা প্রদান করা হয়।

আলাউদ্দিন সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেন। এতে অনেক নেতাকর্মী আহত হন। সাজার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১০

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১১

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১২

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৪

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৫

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৬

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৭

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৮

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

২০
X