কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

সেই রিয়াদের বাসায় কোটি টাকার চেক, এফডিআর

চাঁদাবাজির অভিযোগ
সেই রিয়াদের বাসায় কোটি টাকার চেক, এফডিআর

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে কোটি টাকার চেক এবং এফডিআরের কাগজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা সাত দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে থাকা আসামিরা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ডিবি। এ ছাড়া রিয়াদের বাসা থেকে বিপুল পরিমাণ অর্থের চেক, এফডিআরের কাগজ পাওয়া গেছে। এগুলো চাঁদাবাজির টাকা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা।

শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলাটি করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার সমন্বয়কদের বিরুদ্ধে গুলশান, বাড্ডা, বনানী এলাকার অনেকেই ফোন দিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। আমরা লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। কেউ নতুন করে অভিযোগ করলে, সেটাও খতিয়ে দেখা হবে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু সিদ্দিক আবু জাফরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে বাসায় গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়ায় বাধ্য হয়ে তাদের ১০ লাখ টাকা দেন জাফর। গত শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে বেশ কয়েকজন বাসায় গিয়ে ফের বাকি ৪০ লাখ টাকা দাবি করেন। জাফর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচজনকে আটক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X