চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

ড. মুহাম্মদ ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস।

অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়াহাটের গ্রামের বাড়িতে কয়েকদিন ধরে পুলিশ আনাগোনা করছে। তারা লোকজনের কাছে ড. ইউনূস সম্পর্কে জিজ্ঞাসা করছে। গতকাল বৃহস্পতিবারও সেখানে পুলিশ দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা টিটু বলেন, বেশ কয়েকদিন ধরেই সাদা পোশাক ও পুলিশের পোশাকে অনেকেই এখানে আসছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ ও সাদা পোশাকে কিছু মানুষকে এখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। কেউ কেউ ড. ইউনূসের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও ড. ইউনুসের আত্মীয় মঞ্জুর আলী বলেন, গত ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূসের পরিবারের সদস্য কয়জন, কে কোথায় থাকেন, গ্রামের বাড়িতে কারা থাকেন—এসব জানতে চেয়েছেন। এ ছাড়া ড. ইউনূস কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেছেন এসব জানতে চেয়েছেন।

জানা গেছে, ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়েছিলেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম। জানতে চাইলে তিনি বলেন, হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালবেলাকে বলেন, আমরা নাগরিকদের নিয়মিত খবরাখবর রাখছি। এর বাইরে আর কিছু নয়। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ মহিউদ্দিন কালবেলাকে বলেন, আমাদের কাজের অংশ হিসেবে আমরা প্রায়ই বিভিন্ন গ্রামে বা এলাকায় যাই। এর বাইরে অন্য কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

১০

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১১

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১২

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৩

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৪

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৫

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৬

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৭

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৮

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৯

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

২০
X