বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

বনলতা গার্মেন্টসের চার পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১২০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে বনলতা গার্মেন্টসের চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

জনতা ব্যাংকের পক্ষ থেকে করা এক আবেদনের শুনানি নিয়ে অর্থঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মুজাহিদুর রহমান গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরী।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন বনলতা গার্মেন্টস লিমিটেড, বনলতা অ্যাপারেলস লিমিটেড ও বেনা বিথি ফ্যাশনওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মৃদুল চক্রবর্তী, পরিচালক শঙ্কর সেন গুপ্ত, পরিচালক নিবা চক্রবর্তী ও পরিচালক অলক সেন গুপ্ত।

ঋণখেলাপির অভিযোগে ২০১৭ সালে বনলতা গার্মেন্টস, বনলতা অ্যাপারেলস ও বেনা বিথি ফ্যাশন ওয়্যারের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে জনতা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট ব্রাঞ্চ, চট্টগ্রাম শাখা। শুনানি শেষে চট্টগ্রামের অর্থঋণ আদালত ২০১৮ সালের ২৮ নভেম্বর ১০৭ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা প্রদানের জন্য ব্যাংকের অনুকূলে ডিক্রি প্রদান করেন।

ডিক্রির সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়; কিন্তু টাকা পরিশোধ না করায় জনতা ব্যাংক কর্তৃপক্ষ পরে ২০১৯ সালের ২ এপ্রিল একটি জারি মামলা করেন। পরে ডিক্রিদার ব্যাংকের কাছে বনলতা গার্মেন্টসের মালিকদের বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নেন আদালত; কিন্তু আগ্রহী ক্রেতা না পাওয়ায় ওই উদ্যোগ ব্যর্থ হয়।

বন্ধককৃত সম্পত্তির বর্তমান বাজারমূল্য ৮ দশমিক ৮৫ কোটির বেশি নয়। এই টাকা সমন্বয় করার পরও ডিক্রিদার বনলতা গার্মেন্টেসের মালিকদের কাছে ১২০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে।

গতকাল এ বিষয়ে শুনানিতে ব্যাংকের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে আদালত শুনানি গ্রহণ করে চার পরিচালকের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ দিয়ে পরোয়ানা জারি করেন। আসামিদের গ্রেপ্তার করার পর এই আটকাদেশ কার্যকর হবে বলে সূত্র জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X