কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০২:১৮ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

গণতন্ত্র মঞ্চের ১৪ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে এবার ১৪ দিনের কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। আগামীকাল ৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এসব কর্মসূচি যুগপৎ ও জোটগতভাবে পালিত হবে। এর মধ্যে ১০ অক্টোবর আলোচনা সভা, ১২ অক্টোবর ছাত্র কনভেনশন এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাকি কর্মসূচি পরে ঘোষণা করা হবে।

সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘দিল্লি আছে, আমরা আছি’—এই বক্তব্যের মাধ্যমে সরকারি দলের সাধারণ সম্পাদক স্পষ্ট করেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন। বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চান তারা। এ ধরনের কোনো অপতৎপরতা দেশের মানুষ বরদাশত করবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X