বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:১৮ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ

হামলা করে আসামি ছিনতাই, আ.লীগ নেতা আটক

পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ মাছ বিক্রির সময় তিন মাছ ব্যবসায়ীকে আটক করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। তার উপস্থিতিতেই পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ মাছ বিক্রি এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা শুরুর পরও দৈনিক কুমারখালী বাজারে ইলিশ বিক্রি করছেন কয়েক ব্যবসায়ী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফারুক, সোহেলসহ তিন মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। থানায় নেওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় ৮ থেকে ১০ জন হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেন। এতে আরিফুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও কালবেলাকে বলেন, চলমান ইলিশ

সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নিয়মিত মাছের বাজার মনিটরিং করছি। কুমারখালী বাজারে তিন মাছ ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়া গেলে তাদের জরিমানা করে আটক করা হয়। সে সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি নেতার পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তার লোকজন মাছ ও আটক ব্যবসায়ীদের ছিনিয়ে নেন। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যবসায়ীদের এবং আওয়ামী লীগ নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, আটক হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১০

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১১

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১২

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৩

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৪

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৫

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৬

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৭

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৮

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৯

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

২০
X