কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বাল্যবিয়ের জন্য জন্মনিবন্ধন বারবার পরিবর্তন হয়

বাল্যবিয়ের জন্য জন্মনিবন্ধন বারবার পরিবর্তন হয়

অভিভাবকরা মেয়েদের বাল্যবিয়ের জন্য জন্মনিবন্ধন বারবার পরিবর্তন করেন। ‘বাল্যবিয়ের কারণ ও সামাজিক অভিঘাত’ বিষয়ক গবেষণা জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার ডেইলি স্টার ভবনে ওই জরিপের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ। এ তথ্য তুলে ধরেন পরিষদের অ্যাডভোকেসি পরিচালক জনা গোস্বামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল আজিজ বলেন, আইন থাকলেও বাস্তব অবস্থার কারণে তা প্রয়োগ করা যায় না। কাজিরা তাদের সুযোগ ও ক্ষমতার অপব্যবহার করে বাল্যবিয়ে দেন।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, বাল্যবিয়ে দিলে কন্যা উপবৃত্তি পাবে না, এমন শর্ত আরোপ করা যেতে পারে। সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম নারীর ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে বাল্যবিয়ে বন্ধে বহমান সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমীক্ষার তথ্য উপস্থাপনে বলা হয়, ৮টি বিভাগের ৩৭টি জেলা, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, থানা এবং ইউনিয়ন পর্যায় থেকে ২ হাজার ৬০ জনের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাল্যবিয়ে দেওয়া পরিবারগুলোর মধ্যে নিম্নবিত্তের হার সবচেয়ে বেশি। তবে মধ্যবিত্ত পরিবারগুলোতেও বাল্যবিয়ের হার প্রায় এক-চতুর্থাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X