কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ সোমবার।

দিনটি ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করেছে যুবলীগ। এর মধ্য আছে সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে যুবলীগ।

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

তিনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন শেখ মনি। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যুব রাজনীতির সূচনা করেন তিনি। শেখ মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১০

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১২

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১৩

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১৪

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৫

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১৬

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৭

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৮

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৯

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

২০
X