শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

শাহজাদপুরে ৬৮৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জেলার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৮৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ছবি: সৌজন্য ছবি
জেলার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৮৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ছবি: সৌজন্য ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৮৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান উপস্থিত শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি যা তোমাদের কাছে চেয়েছি, তা পেয়ে গেছি। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস চাইব, সেটা হলো একজন মানুষ হওয়া।’ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাদপুর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা মো. কামরুজ্জামান। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অন্য রকম আকর্ষণ। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গান ও নাট্যব্যক্তিত্ব অভিনেতা শহীদুজ্জামান সেলিমের উপস্থিতিতে উচ্ছ্বসিত ছিল ছাত্রছাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১০

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১১

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১২

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৩

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৪

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৫

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৬

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৮

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৯

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

২০
X