চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

মসজিদের পথে বাঁশের বেড়া, উত্তেজনা

মসজিদের পথে এভাবেই বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়। ছবি: কালবেলা
মসজিদের পথে এভাবেই বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়। ছবি: কালবেলা

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় আদালতের স্থগিতাদেশ অমান্য করে মসজিদ, কবরস্থান, পুকুর এবং মানুষের বতসভিটায় চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ, ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এবং সাংবাদিকরা পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে অভিযুক্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

বাঁশের বেড়া দিয়ে শতবর্ষী পথটি বন্ধ করে দেওয়ার পর এ নিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম সিরাজুল ইসলাম।

অভিযোগপত্রে তিনি স্থানীয় বাসিন্দা আবুল বশর, মাহাবুল আলম, জানে আলম এবং মূল পরিকল্পনাকারী হিসেবে মো. খোরশেদ আলমকে দায়ী করেছেন।

সিরাজুল ইসলামের অভিযোগ, স্থানীয় একটি পুকুরের ব্যবহার, মসজিদ এবং কবরস্থানে যাতায়াতের জন্য পূর্বপুরুষরা সড়কটি ব্যবহার করে আসছিলেন। এলাকার শতাধিক লোক প্রতিদিন পুকুরটি ব্যবহার করেন। ওই দাগে সড়ক এবং বসতভিটা ঘিরে ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের স্ট্যাটাস কো (স্থগিতাদেশ) আদেশ রয়েছে। এখন আদালতের নির্দেশনা উপেক্ষা করে তারাই সড়কটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার আমি একটি কাজে বাসার বাইরে ছিলাম। এ সময় আবুল বশর, মাহাবুল আলম, জানে আলম ও খোরশেদ আলম সড়কটি বন্ধ করে দিয়েছে।

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদুর রহমান বলেন, দুপক্ষের মধ্যে জায়গা জমি-সংক্রান্ত মামলাও চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, গতকালও ফোর্স পাঠানো হয়েছে। সড়ক বন্ধ করে দেওয়ার অভিযোগ এসেছে। আমরা তাদের থানায় ডেকেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X