হাসান আজাদ, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের সব ভবন তদারকি করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না হয়। মন্ত্রী বলেন, আপনারা যেসব স্থানে অবৈধ কানেকশন দিয়েছেন, সেগুলোও বিচ্ছিন্ন করতে হবে।

গতকাল বুধবার বিকেলে ষোলশহরে অবস্থিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে প্রি-পেইড মিটার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সে সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবন করতে অথরিটির অনুমোদন ও ডিজাইন আছে কি না দেখতে হবে। ডিজাইনে রেস্টুরেন্টের অনুমোদন না থাকলে, রেসিডেন্সিয়াল বাড়িতে হোটেল, বাসাবাড়ির মধ্যে ইন্ডাস্ট্রি দেখলে লাইন কাটবেন। সেগুলো অডিট করতে মাসখানেক পর লোক পাঠাব। যদি গাফিলতি দেখি, তাহলে আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেব।

তিনি বলেন, সরকার অনুমোদিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের কানেকশন হবে না। আপনারা যেসব স্থানে অবৈধ কানেকশন দিয়েছেন, সেগুলোও বিচ্ছিন্ন করতে হবে।

নসরুল হামিদ বলেন, কর্ণফুলীর সব গ্রাহককে আগামী তিন বছরের মধ্যে প্রি-পেইড ও স্মার্ট মিটারের আওতায় আনাই মূল টার্গেট। তিনি বলেন, সারা দেশে বকেয়া প্রায় ৫ হাজার কোটি টাকা। নিরবচ্ছিন্ন গ্যাস পেতে নিয়মিত বিল দেওয়াটাও জরুরি।

এর আগে পতেঙ্গায় পদ্মা, মেঘনা ও যমুনার প্রধান স্থাপনা এবং এসপিএম ডেসপাচ সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সে সময় তিনি বলেন, মহেশখালী থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পতেঙ্গা ডিপোতে ডিজেল ও ক্রুড ওয়েল আসবে। তেলের ডিসপাচ সেন্টারের ৯০ শতাংশ কাজ শেষ। এখান থেকে যাবে ঢাকার গোদনাইল ডিপোতে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হবে।

অটোমেশনের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তবে পুরোপুরি শেষ করতে আরও তিন বছর লাগবে। জ্বালানি তেলের মজুত সক্ষমতা আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ভারতের নুপালিগড় থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আনায় খরচ কমেছে। সে সময় পেট্রোবাংলার চেয়ারম্যান, বিপিসির চেয়ারম্যান ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১০

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১১

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১২

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১৩

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১৪

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১৫

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৬

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৭

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৮

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৯

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

২০
X