নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

নীলফামারী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নীলফামারী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় তিনি বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসনে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ঐতিহাসিক বিজয় উপহার দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারা।

অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।

প্রথম অধিবেশন শেষে কামরুল-দীপকের নেতৃত্বাধীন পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। কমিটি গঠন প্রক্রিয়ায় সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তাদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় সভা মুলতবি করেন সভাপতি।

এ বিষয়ে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা বলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সমঝোতার জন্য সময় দেওয়া হয়। এতেও কাজ না হওয়ায় প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X