কাজী মনজুরুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ
২১ জনের ১০ জনই শিশু

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুমৃত্যু বেশি

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুমৃত্যু বেশি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জনই শিশু। চলতি মাসের ২১ দিনে মারা গেছে ৫ শিশু। এ বছর জেলায় ১ হাজার ৭৮০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে শিশু ৪৩২ জন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা বড়দের চেয়ে কম। তাই ডেঙ্গুতে শিশুরা বেশি কাহিল হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে কেউ মারা যাননি। চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। এর মধ্যে শিশু রয়েছে ১০ জন। পুরুষ ৬ জন ও নারী মারা গেছেন ৫ জন। শুক্রবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে একশর মতো শিশু ভর্তি রয়েছে।

চট্টগ্রাম জেলা কীটতত্ত্ববিদ মোছাম্মৎ এনতেজার ফেরদাওছ কালবেলাকে বলেন, এ বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সেইসঙ্গে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ২০২২ সালের জুলাই মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন। আর চলতি মাসের ২১ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন। গত বছরের জুলাই মাসে মারা গিয়েছিল একজন। আর চলতি মাসের ২১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। ২০২২ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ৪১ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

শিশুদের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেশি নিয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোছলেম উদ্দিন সবুজ কালবেলাকে বলেন, এক বছরের কম বসয়ী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। শিশুদের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা বড়দের থেকে কম। শিশুরা শারীরিক জটিলতাগুলো বড়দের মতো করে বলতে পারে না। ফলে দেখা যায়, শিশুদের সময়ক্ষেপণ করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এতে করে শিশুদের মৃত্যুহার বেড়ে যাচ্ছে।

বর্তমান সময়ে জ্বর এলে শিশুদের ক্ষেত্রে কী করতে হবে—প্রশ্নের জবাবে এই শিশু বিশেষজ্ঞ বলেন, বাচ্চাদের জ্বর হলে প্রথমত জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে। বেশি জ্বর হলে জলপট্টি ও শরীর মুছে দিতে হবে। শিশুদের ঘন ঘন পানি, স্যালাইন, ডাবের পানি ও তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। ওষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়াতে হবে।

তিনি আরও বলেন, এক বছরের নিচের শিশুর মায়েরা আক্রান্ত হলে শিশুরা আক্রান্ত হতে পারে বেশি। সচেতন না থাকায় শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হচ্ছে ডেঙ্গুর শক সিনড্রমে। কারণ বাচ্চারা প্রেশার কমে গেলে, দুর্বল লাগলে, মাথা ঘুরালে বলতে পারে না। বাচ্চাদের শক সিনড্রম হলে বোঝা যায় অনেক পরে। ততক্ষণে শিশুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাই জ্বর হলেই শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে পরামর্শ করে ওষুধ খাওয়ানো ভালো। তবে শিশুদের যাতে মশা কামড়াতে না পারে সে ব্যাপারে অভিভাবকদের সচেতেন হতে হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার’

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১০

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১১

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১২

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১৩

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১৪

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৫

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১৬

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৮

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৯

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

২০
X