কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

ফাইল ছবি
ফাইল ছবি

আজকের দিনে ইন্টারনেট ছাড়া চলা যেন অসম্ভব। সকাল থেকে রাত- সবসময় আমরা অনলাইনে থাকি। এমনকি ঘুমের সময়ও অনেকের ঘরে ওয়াই-ফাই চালু থাকে। তবে সম্প্রতি অনেকেই প্রশ্ন তুলছেন : ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখা কি ভালো?

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, রাতে রাউটার বন্ধ রাখলে ঘুম ভালো হয়, মানসিক চাপ কমে, মাথাব্যথাও কমে যায়। এসব দাবি কতটা সত্যি? এ বিষয়টি নিয়ে চিকিৎসকদের মতামত উঠে এসেছে ভারতের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে।

হায়দরাবাদের গ্লেনিগলস হাসপাতালের চিকিৎসক ডা. হিরণ রেড্ডি বলেন, ওয়াই-ফাই রাউটার থেকে যে রেডিয়েশন (তরঙ্গ) বের হয়, সেটা খুবই কম এবং এটি শরীরের বড় কোনো ক্ষতি করে না। তাই মাত্র সাত দিন রাতে রাউটার বন্ধ রাখলে শরীরে তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

তবে যাদের মনে হয় তারা ‘রেডিয়েশনে’ খুব সংবেদনশীল, তারা মাথাব্যথা বা ঘুমের সমস্যা থেকে কিছুটা আরাম পেতে পারেন। যদিও এ ধরনের সংবেদনশীলতা আসলে বৈজ্ঞানিকভাবে খুব ভালোভাবে প্রমাণিত নয়।

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার বলেন, এখন পর্যন্ত প্রমাণ মেলেনি যে ওয়াই-ফাই রাউটার ঘুমের হরমোনে (মেলাটোনিন) প্রভাব ফেলে। বরং সমস্যা করে ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো - এটি ঘুমের জন্য দায়ী হরমোন কমিয়ে দেয় এবং ঘুমে ব্যাঘাত ঘটায়।

ডা. রেড্ডি আরও বলেন, অনেকে রাউটার বন্ধ করলে স্ক্রিন টাইমও কমিয়ে দেন, ফলে মন শান্ত হয়, ঘুম ভালো হয়। আর ভালো ঘুম মানেই ভালো মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এবং মস্তিষ্কের ভালো কাজ করা।

অর্থাৎ, রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে বড় কোনো পরিবর্তন আসবে এমন প্রমাণ এখনো নেই। তবে ঘুমের সময় স্ক্রিন এড়িয়ে চলা, মন শান্ত রাখা, এসব কারণে ভালো ঘুম হতে পারে। তাই স্বাস্থ্যকর ঘুম আর মানসিক প্রশান্তির জন্য রাতে ওয়াই-ফাই বন্ধ রাখা মোটেও খারাপ কোনো অভ্যাস নয় বরং উপকারীই হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X