হুমায়ুন কবির, সাভার (ঢাকা)
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

জীবনে রাজনীতি না করা ব্যক্তিকেও আওয়ামী লীগ ‘সাজিয়ে’ মামলা

সাভারে নুর মোড়ল হত্যা
সাভার মডেল থানার ফটক। ছবি : সংগৃহীত
সাভার মডেল থানার ফটক। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই নবী নুর মোড়ল (৫২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর এলাকার নুর মোড়ল সাভারের বনপুকুরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়। নিহতের স্ত্রী আকলিমা বেগম গত ৪ সেপ্টেম্বর মামলাটি করেন। এ মামলার এজাহারভুক্ত ৯৭ নম্বর আসামি করা হয়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জুলহাস মিয়াকে (৪৬)। অথচ তিনি জীবনে কোনো রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন না।

মামলার এজাহারে জুলহাসকে ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলা হয়েছে। মামলায় জুলহাস মিয়ার বাবার নাম ঠিক থাকলেও গ্রামের নাম উল্লেখ নেই। এখন ভাকুর্তা ইউানিয়নের মোগরাকান্দা গ্রামের ছোট ব্যবসায়ী জুলহাস মিয়া ও তার পরিবারের দুশ্চিন্তায় রাত কাটছে।

এলাকাবাসীর দাবি, জীবনে কোনোদিন রাজনীতি করেননি জুলহাস মিয়া। দীর্ঘদিন ছিলেন দেশের বাইরে। এখন ছোটখাটো ব্যবসা করে জীবন চালান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। অথচ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাজিয়ে একটি কুচক্রী মহল তার নাম হত্যা মামলায় ঢুকিয়ে দিয়েছে।

মামলার বাদী আকলিমা বেগমও আসামিকে চেনেন না বলে তার দাবি। কালবেলাকে তিনি বলেন, ‘আমি বুধবার (৪ সেপ্টেম্বর) থানায় যাই। তবে আমি মামলায় একজনেরও নাম দিইনি। আমি তাদের চিনিও না, জানিও না। থানায় অনেক লোক ছিল। তারা আমাকে এসে বলে স্বামী হত্যার বিচার চান না? আমি বলেছি চাই। পরে দুটি কপির মধ্যে স্বাক্ষর (সিগনেচার) করেছি। কিন্তু কারা যে এতগুলা নাম দিল, কীভাবে দিল, এসবের আমি কিছুই জানি না। আমি এতকিছু বুঝি না। আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই।’

মামলার আসামি জুলহাস মিয়া বলেন, ‘হয়রানির উদ্দেশ্যে এমন একটি মামলায় আমাকে জড়ানো হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। ওয়ার্ড কমিটির সহসভাপতি দূরের ব্যাপার, জীবনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলাম না। ২০০১ সালে আমি দক্ষিণ আফ্রিকা প্রবাসী হই। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে ছোটখাটো ব্যবসা শুরু করেছি। সারাক্ষণ ধর্মকর্ম নিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমিও নানাভাবে হয়রানির শিকার হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সর্বাত্মক সহযোগিতায় নিয়োজিত ছিলাম। যখন যেভাবে পেরেছি অর্থ সহায়তা এবং খাদ্য সহায়তা দিয়ে শিক্ষার্থীদের পাশে ছিলাম। এত কিছুর পরও আমি মিথ্যা খুনের মামলা মাথায় নিয়ে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমাদের মতো সাধারণ মানুষ যেন এভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান কালবেলাকে বলেন, ‘মামলা করার সময় বাদীর সঙ্গে অনেকেই ছিল। আর বাদী নিজেই এজহারের কপিতে স্বাক্ষর করেছেন। তখন তো তিনি আসামিদের সম্পর্কে জানেন না বা চিনেন না—এমন কিছু আমাদের বলেননি। তবু আমরা বিষয়টি খতিয়ে দেখব। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, তাদের হয়রানি করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X