বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:৪৪ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

গ্রেপ্তার এড়াতে বিদ্যুতের খুঁটিতে ২৪ ঘণ্টা

গ্রেপ্তার এড়াতে বিদ্যুতের খুঁটিতে ২৪ ঘণ্টা

পুলিশ কিংবা শাস্তির হাত থেকে বাঁচতে সবসময়ই নিত্যনতুন কৌশল অবলম্বন করেন অপরাধীরা। অনেক ক্ষেত্রে তাদের এসব কর্মকাণ্ড তাক লাগিয়ে দেয় আইন রক্ষায় নিয়োজিত সদস্যদের। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ব্রাজিলের শহর ইতাবিরাতে। সেখানে গ্রেপ্তার থেকে বাঁচতে বিদ্যুতের খুঁটিতে উঠে প্রায় ২৪ ঘণ্টা বসে ছিলেন এক চোর। এদিকে তার জীবন বাঁচাতে এ পুরো সময় ধরে বিদ্যুৎহীন থাকতে হয়েছে এলাকাবাসীকে।

ব্রাজিলের দৈনিক এসটাডো দে মিনাসের বরাতে সৌদিভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলছে, গত শুক্রবার ৩৮ বছর বয়সী ওই অপরাধীকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগ ছিল। তবে এ থেকে রক্ষা পেতে বিচিত্র এক পথ আবিষ্কার করেন ওই ব্যক্তি। পুলিশকে দেখেই তিনি বাড়ির ছাদে উঠে যান এবং সেখান থেকে প্রায় ১০ মিটার উচ্চতার একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন। তাকে বারবার নামতে বলা হলেও শনিবার বিকেল পর্যন্ত তিনি সেখানেই থাকেন। প্রায় ২৪ ঘণ্টা পর খুঁটি থেকে নেমে আসেন তিনি। পরে তাকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল ও পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X