শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ
ইতিহাস

কেনিয়ায় আদিম মানুষের পায়ের ছাপ

কেনিয়ায় আদিম মানুষের পায়ের ছাপ

উত্তর কেনিয়ার তুর্কানা হ্রদের আশপাশে আদিম মানুষের পায়ের ছাপ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। আগ্নেয়গিরির ছাইয়ের স্তরের নিচে পাওয়া এই পায়ের ছাপগুলো প্রায় ১৫ লাখ ২০ হাজার বছর আগের বলে ধারণা করা হচ্ছে। আবিষ্কারটি মানব বিবর্তনের ইতিহাসে নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন গবেষকরা।

তুর্কানা হ্রদের আশপাশে অনুসন্ধান চালিয়ে বিজ্ঞানীরা শুধু মানুষের নয়, বৃহৎ আকৃতির পাখি ও অন্যান্য প্রাণীর পায়ের ছাপও শনাক্ত করেছেন। বিশেষজ্ঞদের মতে, ওই এলাকাটি তখন বিভিন্ন প্রাণী ও মানুষের সহাবস্থানের কেন্দ্র ছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের প্রোগ্রাম পরিচালক রেবেকা ফেরেল জানান, জৈবিক নৃবিজ্ঞানে জীবাশ্ম থেকে তথ্য অনুসন্ধান সবসময়ই গুরুত্বপূর্ণ। এই আবিষ্কার সেই ক্ষেত্রে এক অসাধারণ উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, আমরা অত্যাধুনিক থ্রিডি ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে পায়ের ছাপগুলো বিশ্লেষণ করেছি। এটি আমাদের মানব বিবর্তনের যান্ত্রিক দিকগুলো বুঝতে সাহায্য করেছে—একটি পা চলার সময় কীভাবে মাটি স্পর্শ করে, চাপ সৃষ্টি করে ও ভারসাম্য রক্ষা করে, তা আমরা এখন আরও স্পষ্টভাবে জানি।

রাটগার্স স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রেগ ফেইবেল জানান, একই এলাকায় দুই ভিন্ন প্রজাতির প্রাচীন মানুষ বসবাস করত। তার মতে, হোমো ইরেক্টাস প্রজাতি তুলনামূলকভাবে আধুনিক ছিল এবং তারা দীর্ঘ দূরত্বে চলাফেরা করত। অন্যদিকে, প্যারানথ্রোপাস বোয়েসি শারীরিকভাবে শক্তিশালী হলেও তাদের চলাচল সীমিত ছিল।

গবেষকরা বিশ্বাস করেন, এই আবিষ্কার মানব বিবর্তনের পথচলা সম্পর্কে নতুন ধারণা দেবে। বিশেষত, প্রাচীন মানুষের জীবনধারা, চলাফেরার ধরন এবং পরিবেশের সঙ্গে অভিযোজন বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১০

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১১

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১২

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৫

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৬

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৭

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৮

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৯

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

২০
X