মুনসুর রহমান তানসেন, কাহালু (বগুড়া) থেকে
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ
বগুড়ার কাহালু

অরক্ষিত বাগইলের আদি নিদর্শন!

অরক্ষিত বাগইলের আদি নিদর্শন!

আধিপত্য আর বিশ্ব শাসনের ধারাবাহিকতায় আছে বহু উত্থানপতন, ভাঙাগড়া, অবশেষে বিলীনের গল্প! তবে দীর্ঘ সময় ধরে চলা বিশাল বিশাল সভ্যতা-সাম্রাজ্যের গল্পে বিবর্তন, পরিবর্তন বা রূপান্তর নানা দিক থেকে আমাদের অস্তিত্বের সাক্ষ্যই দেয়। তাই তো প্রাচীন কোনো নিদর্শনের ধ্বংসাবশেষ রক্ষার দায়ও বর্তমানের সমান! কিন্তু বর্তমান বগুড়া জেলার করতোয়া নদীর তীরে, হাজার বছরের প্রাচীন জনপদ ‘পুণ্ড্রনগরী’র ধ্বংসাবশেষটুকুও পড়ে গেছে অযত্নে! প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা প্রাচীন দুর্গ-প্রাসাদের স্মৃতিচিহ্ন রক্ষায় সঠিক তদারকির পাশাপাশি নেই কোনো সীমানা প্রাচীর বা বেড়া। ফলে মাটি খুঁড়ে দুর্গের পাতলা ইটগুলো তুলে নিজেদের কাজে ব্যবহার করছে স্থানীয়রা!

বগুড়ার কাহালুর শেষ সীমানার দক্ষিণ-পূর্ব দিকে পাইকড় ইউনিয়ন; বগুড়া সদর উপজেলার সীমান্ত ঘেঁষা বাগইল গ্রামের বিশাল এলাকাজুড়ে রয়েছে প্রাচীন দুর্গ-প্রাসাদ স্থাপনার ধ্বংসাবশেষ। উঁচু ঢিবির মতো দেখতে প্রায় ৩৫ একর জায়গাজুড়ে রয়েছে ‘ধাপের আড়া’ ও ‘চিরিঙ্গি ধাপ’ নামে পরিচিত দুটি নিদর্শন।

বগুড়া সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিম কোণে অবস্থিত প্রাচীন এই দুর্গ-প্রাসাদটি। আগে এই দুর্গ-প্রাসাদে যাওয়ার জন্য তেমন কোনো ভালো রাস্তা না থাকলেও বর্তমানে চতুর্মুখী রাস্তা রয়েছে। বগুড়া থেকে পুরাতন দিনাজপুর সড়ক দিয়ে ঘোড়াধাপ থেকে পশ্চিম দিকের একটি পাকা রাস্তা দিয়ে সরাসরি বিভিন্ন যানবাহনে এই দুর্গ-প্রাসাদে যাওয়া যায়। এ ছাড়া যোগীর ভবন দিয়ে, মুহিষামুড়া দিয়ে, নামুজা বাংলাবাজার থেকে ধরমপুরের ভিতর দিয়ে এই দুর্গ-প্রাসাদে যাওয়ার পাকা ও অধাপাকা রাস্তা আছে।

প্রফেসর ড. মোস্তফা আলী ‘পুণ্ড্র একটি প্রাচীন জনপদের ইতিবৃত্ত’ গ্রন্থে উল্লেখ করেন, ‘বাগইল দুর্গের’ কথা। নিতাই ধুপনীর স্তূপের চেয়ে বড় একটি স্তূপ রয়েছে এখানে; এটি একটি বৌদ্ধ সংঘারাম বলেই অনুমিত হয়। বাগইল দুর্গটি সম্রাট অশোকের রাজত্বকালের বলে অনুমান তার।

প্রভাসচন্দ্র সেনের ‘বগুড়ার ইতহাস’ গ্রন্থে পাওয়া যায়, ‘বাগইল গ্রামে একটা উচ্চস্থান শালবাহন রাজার কাচারিবাড়ি বলিয়া পরিচিত; রজাকপুর গ্রামে অনেকগুলো ধ্বংসস্তূপ পরিদৃষ্ট হয়; তন্মধ্যে শৃঙ্গীনাথের ধাপ (সিংহনাদ) উল্লেখযোগ্য।’ ইতিহাসে উল্লেখ রয়েছে, শালবাহন রাজা ছিলেন প্রাচীন ভারতের একজন কিংবদন্তি সম্রাট; যিনি (বর্তমান পৈঠান) মহারাষ্ট্র থেকে শাসন করতেন বলে কথিত আছে।

তবে, প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে হলেও এই প্রাচীন দুর্গ-প্রাসাদের বিষয়ে তেমন কোনো আলোকপাত হয় না। এই দুর্গ-প্রাসাদ নিয়ে একেকজন একেকভাবে ব্যাখ্যা করলেও, এখানে কী ছিল বা মাটির নিচে কোন আমলের স্থাপনা চাপা রয়েছে, তা সঠিকভাবে জানা কঠিন ব্যাপার। সরকারিভাবেও তা খনন করে দেখা হয়নি।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ জানান, প্রয়োজন মাফিক জনবল ও অর্থ বরাদ্দ থাকে না। এর পরও তারা প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন পুরাকীর্তির নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X