বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সরকার আরিফ ইখতেখার, বেড়া (পাবনা)
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

পরচুলায় ঘুচেছে পরনির্ভরতা

রপ্তানি হচ্ছে বিদেশেও
পাবনার বেড়া উপজেলায় বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী পরচুলা তৈরি করে এখন স্বাবলম্বী। ছবি: কালবেলা
পাবনার বেড়া উপজেলায় বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী পরচুলা তৈরি করে এখন স্বাবলম্বী। ছবি: কালবেলা

পরচুলার টুপি তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গার রাকসা ও কাশিনাথপুর টাংবাড়ি এলাকার নারীরা। বর্তমানে এই পরচুলা তৈরির কাজের সঙ্গে দুই শতাধিক নারী কাজ করে যাচ্ছেন। সম্ভাবনাময় এ শিল্প গ্রামের মেয়েদের স্বাবলম্বীর পাশাপাশি কর্মদক্ষ করে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে। পড়াশোনার পাশাপাশি ছাত্রীরাও এ কাজ করে নিজেদের পড়াশোনার খরচ জোগাচ্ছে। এ পরচুলা ইউরোপে রপ্তানি হলেও ভারত, চীন, জাপান ও কোরিয়ায় চাহিদা রয়েছে ব্যাপক। গ্রামীণ নারীরা পরচুলা তৈরি করে অর্থনীতিতে ভূমিকা পালন করছেন।

উপজেলার রাকসা গ্রামের সোহেল রানার কারখানায় সরেজমিন কথা হয় কারিগর নবম শ্রেণির ছাত্রী সুলতানা ইয়াসমিনের সঙ্গে। সে বলে, আমি পড়াশোনার পাশাপাশি এ কাজ করে প্রতি মাসে ৭ থেকে ৮ হাজার টাকা উপার্জন করি, যা দিয়ে আমার পড়াশোনার খরচ চালিয়ে পরিবারে দিই। একটি টুপি তৈরি করতে দু-তিন দিন সময় লাগে, তবে স্কুল ছুটি থাকলে এক দিনেও করা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন ভারেঙ্গার ইউনিয়নের রাকসা, চকপাড়া, পুরান ভারেঙ্গা ইউনিয়নের বকচর ও কাশিনাথপুর টাংবাড়ি গ্রামে পাঁচটি পরচুলা তৈরির কারখানা রয়েছে। এতে দুই শতাধিক নারী কাজ করে থাকেন।

কারখানার মালিক সোহেল রানা জানান, পরচুলা তৈরির এসব উপকরণ আমরা ঢাকা থেকে নিয়ে আসি। পরচুলা তৈরি করে আবার ঢাকায় পাঠানো হয়। আমার এ কারখানায় শতাধিক নারী কর্মী কাজ করেন। এ কাজ করে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রোজগার করছেন।

স্থানীয়রা জানান, এলাকার মেয়েরা অবসর সময়ে বসে না থেকে পড়াশোনার পাশাপাশি পরচুলা তৈরি করে নিজেদের আর্থিক চাহিদা মিটিয়ে সংসারের হাল ধরে। সরকার যদি এ শিল্প খাতে আর্থিক সহযোগিতা করে তাহলে দেশে বেকারত্বের হার অনেকটাই কমে যাবে বলে আশা করেন তারা।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা জানান, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, জাতসাখিনী ও আমিনপুরে মোট পাঁচটি পরচুলা তৈরির কারখানা হয়েছে। এখানে স্কুল পড়ুয়া ছাত্রী ও গৃহিণী মিলে দুই শতাধিক নারী এ কাজের সঙ্গে জড়িত। তাদের হাতের তৈরি এই পরচুলা দেশ ছাড়াও দেশের বাইরে প্রায় ২৮টি দেশে রপ্তানি হচ্ছে। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে তাদের প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়া হবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X