রাফসান জানি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যবস্থাপনা কমিটির হেলায় এফআর টাওয়ারে আগুন

ব্যবস্থাপনা কমিটির হেলায় এফআর টাওয়ারে আগুন

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে ২৬ জনের প্রাণহানির জন্য জমির মালিক ও ভবন ব্যবস্থাপনা কমিটির অবহেলা থাকার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দুপক্ষের আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দিয়েছে তদন্ত সংস্থাটি। সম্প্রতি অভিযোগপত্রটি আদালতে জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রটি গ্রহণে আদালতে আজ রোববার দিন ধার্য রয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন এফআর টাওয়ার ভবনের জমির মালিক এস এম এইচ আই ফারুক, ভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজভিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ সৈয়দ আমিনুর রহমান, সদস্য কাজী মাহমুদুন নবী, রফিকুল ইসলাম, ওয়ারদা ইকবাল ও ভবনটির সপ্তম তলার মালিক সেলিম উল্লাহ। অভিযোগের সত্যতা না পাওয়ায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, জমির মালিক ও ব্যবস্থাপনা কমিটির পুরোনো দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বে এফআর টাওয়ারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। ভবনটির অষ্টম তলায় শর্টসার্কিট বা এয়ার কন্ডিশনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর এই আগুন নবম ও দশম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনে মারা যান ২৬ জন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) একই ব্যক্তিদের অভিযুক্ত করে ২০২২ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোপত্র জমা দিয়েছিল। ডিবির পাঁচ কর্মকর্তা পর্যায়ক্রমে মামলাটি তদন্ত করেন। কিন্তু মামলাটি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়নি উল্লেখ করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

পিবিআইর তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তার প্রতিবেদনে রূপায়ণ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে বলেছেন, রূপায়ণ গ্রুপ ভবন নির্মাণের সময় ফায়ার পাম্প, জকি পাম্প, ফায়ার হাইড্রেন্ট, এবিসি ফায়ার এক্সটিংগুইসার, হিট ডিটেকটরসহ মোট ২১ লাখ ৬৪ হাজার টাকার যন্ত্রপাতি সরবার করে। রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ২৩ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে। নকশা অনুমোদন পরবর্তী সময়েও রাজউক এখানে মনিটরিং করেছে। কোম্পানি পজেশন হস্তান্তর করায় ভবনটির সুপারভাইজ ও ম্যানেজমেন্টের দায়িত্ব কোম্পানির ওপর বর্তায় না। কাজেই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে নির্মাণ কোম্পানির কোনো অবহেলা পরিলক্ষিত হয় না।

২০১৯ সালের ২৮ মার্চ দুপুরে বনানীর ৩২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফআর টাওয়ারে আগুন লাগে। জীবন বাঁচাতে বিভিন্নভাবে বাণিজ্যিক এ ভবন থেকে নামার সময় দুর্ঘটনা ও অগ্নিদগ্ধ হয়ে ২৬ জন প্রাণ হারান। আহত হন শতাধিক ব্যক্তি। এ ঘটনায় ৩০ মার্চ বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১০

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১১

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১২

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৩

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৫

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৭

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

১৯

যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

২০
X