মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ
ঢাকায় বিমান বিধ্বস্ত

স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা

নিহত রজনী খাতুন। ছবি : সংগৃহীত
নিহত রজনী খাতুন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে রজনী খাতুন (৩৭)।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রজনী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রজনী মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আলমডাঙ্গার হারদী কৃষি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

প্রতিদিনের মতোই সোমবার দুপুরে স্কুল শেষে মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী। এ সময় হঠাৎই একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজনী খাতুন। মেয়েটি অল্পের জন্য রক্ষা পেলেও মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার।

রজনীর ভাই আশিক আহমেদ বলেন, প্রতিদিনই বোন স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসতো। আজও গিয়েছিল। কে জানতো, এমন এক বিভীষিকাময় মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে!

এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মটমুড়া ইউনিয়নে মানুষের মুখে মুখে এখন একটাই কথা— মেয়ে ঝুমঝুমকে বাঁচাতে গিয়ে মা হারিয়ে গেলেন। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X