কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বারাক ওবামাকে গ্রেপ্তার নিয়ে ট্রাম্পের ভিডিও পোস্ট, তোলপাড়

বারাক ওবামাকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তারের এআই ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত
বারাক ওবামাকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তারের এআই ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

বিতর্কের কেন্দ্রে থাকতে বরাবরই পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই কোনো না কোনো কাণ্ড করে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। এবার আবার ঘটিয়েছেন আরেক কাণ্ড। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এআই-নির্মিত একটি ভিডিও পোস্ট করে জন্ম দিলেন তীব্র বিতর্কের।

সোমবার (২১ জুলাই), নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প। ভিডিওটিতে দেখানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দৃশ্য!

ভিডিওর শুরুতেই ওবামাকে বলতে শোনা যায়, ‘প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন।’ এরপর একে একে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদের বক্তব্য দেখানো হয়, যেখানে তারা সবাই আইনের শাসনের গুরুত্ব তুলে ধরেন। দৃশ্যক্রমে দেখা যায়, হঠাৎ ওভাল অফিসে দুই এফবিআই এজেন্ট প্রবেশ করে ওবামাকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে একটি চেয়ারে বসে হাসিমুখে দৃশ্যটি উপভোগ করতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। ভিডিওটির একেবারে শেষে ওবামাকে দেখা যায় জেলের ভেতর কমলা পোশাকে দাঁড়িয়ে।

তবে সবচেয়ে বিতর্কের বিষয় হলো, ভিডিওটি যে সম্পূর্ণ এআই বা কল্পনানির্ভর, সে বিষয়ে ট্রাম্প কোনো ধরনের ব্যাখ্যা বা সতর্কবার্তা (ডিসক্লেইমার) দেননি। ফলে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বহু ব্যবহারকারী ভিডিওটিকে বাস্তব ভেবে বিভ্রান্ত হন।

এই ঘটনার পর ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। বিশ্লেষক ও সাধারণ জনগণ বলছেন, এমন একটি স্পর্শকাতর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ করে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ট্রাম্প। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাও বলছেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের এআই-নির্মিত ভিডিও রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার পাশাপাশি গণমাধ্যম ও প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়েও বড় প্রশ্ন তুলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X