টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে চলছে শোকের মাতম

নিহত তানভীর আহমেদ ও মেহেনাজ আক্তার হুমাইরা। ছবি : সংগৃহীত
নিহত তানভীর আহমেদ ও মেহেনাজ আক্তার হুমাইরা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে শোকের মাতম। সোমবার (২১ জুলাই) তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে।

নিহতদের মধ্যে একজনের নাম তানভীর আহমেদ (১৪)। সে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অপরজনের নাম মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহত তানভীরের চাচাতো ভাই সজিব বলেন, চাচা-চাচি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলেন। তানভীরের ছোট ভাই তাসবির চতুর্থ শ্রেণিতে পড়ে।

তিনি আরও জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে উঠেছে।

এদিকে মেধাবী এ ছাত্রের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম প্রমুখ।

অপর দিকে দুর্ঘটনায় নিহত হয়েছে জেলার সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের শিশু কন্যা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরা। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান বিধস্তে টাঙ্গাইলে দুজন নিহত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক। এদের আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন নিহত পরিবারের পাশে আমরা আছি এবং থাকবো । তিনি আরো বলেন রাজনৈতিক দলসহ সব শ্রেণির মানুষ দুটি উপজেলায় দুজন নিহত হওয়ায় শরিক হওয়ার জন্য আহ্বান জানান।

এছাড়া তিনি আরও বলেন নিহত লাশ দ্রুত আনার জন্য পরিবারের পাশে থাকবো। সেই সঙ্গে দাফনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়া স্কুলে এঘটনায় সেহেতু টাঙ্গাইলে আরও কোনো এ দৃঘটনায় কেউ আছে কিনা সেটি খোঁজখবর নেওয়ার জন্য তিনি কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১০

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১১

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৩

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৭

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৮

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৯

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

২০
X