কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর কাছে হার মানল অগ্নিদগ্ধ ছাত্র উক্য চিং মারমা

নিহত শিক্ষার্থী উক্য চিং মারমা। ছবি : সংগৃহীত
নিহত শিক্ষার্থী উক্য চিং মারমা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী উক্য চিং মারমা মারা গেছেন।

সোমবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী উক্য চিং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকার উসাইমং মারমার ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মাসি নেলী মারমা বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে আমার বোনের ছেলে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’ তার সৎকার গ্রামের বাড়িতে সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সেখানেই অবস্থান করছিল রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X