কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:৩১ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান।

মঙ্গলবার (২২ জুলাই) দ্য টাইমস অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ তথ্য আরাঘচি স্বীকার করে নেন। তবে বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না। ইরান হাল ছেড়ে দেবে না।

তিনি বলেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে। কারণ, ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টতই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না। কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন তার চেয়েও বেশি, এটি জাতীয় গর্বের প্রশ্ন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে, এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। জবাবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান।

সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল, পুতিন নাকি তেহরানকে একটি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি গ্রহণে উৎসাহিত করেছেন, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চায়। তবে রাশিয়া এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ক্বানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন।

সম্প্রতি বাগদাদে ইরানপন্থি মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন ক্বানি। এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X