কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। পুরোনো ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। পুরোনো ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নানা ধরনের কর্মসূচি আছে। কিন্তু এর মধ্যে সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই।

সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ফারুক ই আজম বলেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আকারে ৭৭ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধারা পাবেন ৫ লাখ টাকা৷ যার মধ্যে দুই লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ ‘খ’ শ্রেণির জুলাই যোদ্ধারা এককালীন পাবেন ৩ লাখ টাকা৷ এর মধ্যে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধাদের এককালীন প্রদান করা হবে ১ লাখ টাকা৷ এর মধ্যে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ এ ছাড়া প্রত্যেক শহীদ পরিবার ২০ হাজার টাকা মাসিক ভাতা পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X