কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:৩৬ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। এ ছাড়া একজন চিকিৎসক ও একজন পাইলট রয়েছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে রয়েছেন। এদের মধ্যে দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশুর বয়স ১২ বছরের নিচে রয়েছে। তাদের বেশির ভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X